আমার রুমমেটের নাম খবিশকুমার ।
নামটা আমরা অন্যরুমমেটরা মিলে আকিকা পালন করেই রেখেছি ।
আমার পাঁচ বছরের হল লাইফে ওকে কখনো কাপড় চোপড় ধৌত করতে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি ।
কোন কাপড় নোংরা হলে সেটা ফেলে দিয়ে নতুন একটা কিনে নিয়ে আসে ।
জিজ্ঞেস করলে বলে এতো সময় কই আমার ?
খাওয়ার সময় সব তরকারি একসাথে নিয়ে ভাতের সাথে মেখে ঝটপট খাওয়া শেষ করে ।
জিজ্ঞেস করলে বলে আরে ভাই সবকিছুতো একটা চেম্বারেই পৌঁছাবে নাকি?
শুধু শুধু আলাদা খেয়ে লাভ কি ? এভাবেই চলছে ওর জীবন ।
আজকে সন্ধ্যায় আমার অনেক মাথা ধরেছে দেখে
খবিশকে বল্লাম, খবিশ তোমার কাছে কি "টাইগার বাম" আছে ?
আমার দিকে না তাকিয়েই ও উত্তর দিল না নেই ।
আমি বললাম সমস্যা নেই আপাতত "ক্যাটবাম" হলেও চলবে ।
চোখে মুখে বিরক্তিভাব নিয়ে খবিশ আবার উত্তর দিল না নেই ।
আমি নাছোড়বান্দার মতো আবার জিজ্ঞেস করলাম "ঝান্টুবাম" আছে ?
এইবার দাঁত কটমট করে ও আমাকে উল্টো প্রশ্ন করে বসল, তুমি কি জানো না আমি শিবির করি ?
আমি বলি তাতো জানি কিন্তু তার সাথে ঝান্ডুবামের কি সম্পর্ক তাতো আমার এন্টেনা ক্যাচ করতে পারছেনা ।
আমার কথা শুনে এবার মনে হয় ও আকাশ থেকে পড়েছে । নড়ে চড়ে বসে ও জিজ্ঞেস করল, আচ্ছা কোন শিবিরকর্মীকে কি দেখেছো বামফ্রন্ট সাপোর্ট করতে?
আমি বললাম না । তাইলে এতক্ষন ধইরা কানের কাছে বাম বাম বইলা চিতকার দিতাছ ক্যান ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


