somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাস্তা,ঈদের ছুটি চায় না।

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবকিছু পাল্টে যাচ্ছে দিনের পর দিন। থেমে থাকছে না একটুও। কারণ সে জানে তার থেমে থাকার ফুরসত নেই। ধরুন স্কুলে যাওয়ার পথের আমার সেই রাস্তার কথাটিই। যেটি আজ আর আগের মতন নেই, যদিও জড়বস্তু। কত রঙ পালটেছে তার একের পর এক। আজ যখন সেই রাস্তাটি ধরে হাঁটতে যাই, তখন এই রাস্তাটি দিয়ে অতীতে চলার সময়ের অনেক স্মৃতিই মনে পড়ে। আজ তাই স্মৃতিকাতর হয়ে অনেকদিন পর তাকে জিজ্ঞাসা করলাম কী অবস্থা ? সে বলল, অবস্থা জিজ্ঞাস করেন ভাই, আছি কোনমতে। দেশেরই যা অবস্থা,তাতে আমার অবস্থা জিজ্ঞাস কইরা কী লাভ। দেশের যে কি হইব তা ঠিকমত ঠাওর করতে পারতেছি না । আমি বললাম, আপনিও দেশের খোঁজ খবর রাখেন দেখি। দেশের অবস্থা বুঝলেন কী করে ? রাস্তা বলল, আমি না বুঝলে দেশের অবস্থা বুঝবটা কে বলেন দেখি ? দেশ আজ সঙ্কটকালীন অবস্থায় আছে। দুই দলের মধ্যে কোন মিলমিশ নাই। হত্যা, হরতাল,ভাঙচুর চলতাছে নির্বিচারে। সবাই আছে শুধু সুযোগের অপেক্ষায়। আরে আপনি তো দেখি অনেক কিছুই জানেন। এত কিছু জানলেন কীভাবে? রাস্তা বলে উঠল আরে ভাই আপনি কী মনে করেন, আমি কিছুই বুঝি না। শুনেন আগে যখন হরতাল দিত তখন ভাবতাম কি মজা! এই বুঝি ঈদের ছুটি পাওয়া গেল। রাস্তাঘাট ফাঁকা থাকব,মানুষজন কম যাওয়া আসা করব। আর তাই এই কয়দিন শুধু ঘুমাইয়া কাটামু,মানে রাষ্ট্রীয় সুখ আর কি। কিন্তু এটা তো ঈদের ছুটি নারে ভাই,যখন দেখি প্রতিদিন মানুষ যেভাবে কইরা হাঁইটা যায়, এভাবে না যাইয়া হঠাৎ কইরা আমার বুকের উপর দিয়া দৌঁড়ান শুরু করে। তখন মনে হয় এই বুঝি চিরদিনের জন্য গেলাম। আবার যখন বিশাল বিশাল গাড়ী রাস্তার উপর পুঁড়ানো হয় তখন সেই আগুনের তাপ সয্য করার মতো ধৈর্য্য আর থাকে না। আর মাঝে মাঝে সিএনজি,অটোরিক্সাগুলা যখন গায়ের উপর উল্টায় পরে তখন মনে হয় কেও আমার বুকের উপর ইচ্ছা কইরা পাথর চাপা দিতেছে। এই যে কি কষ্ট তা আর বইলা বুঝান যাবে নারে, ভাই। হরতালের আসল মজা ঠিক তখন টের পাই। আর মনে মনে কই(যাতে কেউ শুনতে না পায়) এইরকম ঈদের ছুটি আমার আর দরকার নাই। কারণ কেও শুনতে পাইলে আবার যদি হরতাল দেয়।

বিঃ দ্রঃ রাস্তার চরিত্রটি কাল্পনিক প্রেক্ষাপটে রচিত। তবে আমাদের জন্য ভাববার বিষয় হচ্ছে এই যে, হরতালে মানুষ,যানবাহন এমনকি রাস্ত্রার পাশে থাকা দোকানগুলোও পিকেটারদের হাত থেকে রক্ষা পায় না। এবং এই সমস্ত কর্মকান্ড চলে রাস্তার উপর। রাস্তার হয় বেহাল দশা এবং নির্বিঘ্নে তাকে এইসব সইতে হয়। আজ যদি রাস্তার প্রাণ থাকত তাহলে কে বলতে পারবে নিশ্চিত করে তার কাছ থেকে এই ধরণের আর্তনাদ শোনা যেত না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×