স্বাধীনভাবে গণমাধ্যমকে তার পথ চলতে দিতে হবে। যদি চলার পথে কোন বাধা আসে তাহলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। গণমাধ্যম স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে না। আর কখনো কোন সমাজ,জাতি অর্থাৎ দেশ সৃষ্টি হবে না। কারণ গণমাধ্যম দেশ গঠনে ভূমিকা রাখে। আর তাই একে রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আজ এই গণমাধ্যমকে ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত । ঠিক যেন একাত্তরের পুনরাবৃত্তি হতে চলেছে আজ । আর তাই বারবার ফিরে আসছে একাত্তর সালে গণমাধ্যমের উপর পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার কথা। সেই সময় পাকিস্তানি বাহিনী এই দেশের গণমাধ্যম প্রতিষ্টান ও সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল ব্যাপকভাবে। যাতে করে গণমাধ্যমগুলো তাদের বিরুদ্ধে কোন কথা বলতে না পারে। এবং সাধারণ মানুষ জানতে না পারে দেশে কি ঘটছে । আর এই সুযোগে তারা যাতে তাদের কাজ চালিয়ে যেতে পারে সবার অগোচরে। এই দেশটিকে পরিণত করতে পারে পাকিস্তানি রাষ্ট্রে । তাই পাকিস্তানিবাহিনী সেদিন গণমাধ্যমের টুটি চেপে ধরে রাখতে চেয়েছিল। চেয়েছিল গণমাধ্যম যাতে তাদের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করতে না পারে। আজ ঠিক তেমনিভাবে গণমাধ্যমের জন্য অশনিসংকেত শোনা যাচ্ছে। গণমাধ্যমকে ধোঁয়াশার চাদরে ঢেকে ফেলার চেষ্টা চলছে। আর তাই গণমাধ্যম প্রতিষ্টানের উপর হামলা করা হচ্ছে, হামলা করা হচ্ছে সাংবাদিকদের উপর। আর এই হামলার স্বীকারে গণমাধ্যম প্রতিষ্টানসমূহ ক্ষতিগ্রস্থ হচ্ছে ,অনেক সাংবাদিকেই আহত হচ্ছে । আবার অনেক সাংবাদিকেই হারাচ্ছে প্রাণ। তাই শুধু পরিবার নয়, দেশ-জাতিও হারাচ্ছে তাদের। ঠিক যেন একাত্তরের চিত্রপট। আজ তাই যখন এই কলম সৈনিকেরা দেশের জন্য কাজ করতে গিয়ে মারা যাচ্ছে তখন মনে পড়ছে সেইসময়ের কলমযোদ্ধাদের কথা যারা তখন প্রাণ হারিয়েছিল এই দেশের জন্যই। আর তখন খুব বেশি ফারাক খুঁজে পাওয়া যায় না। কারণ আজও গণমাধ্যমের বাক রুদ্ধ করে দেওয়ার জন্য শত্রুরা পায়চারা করছে। তাই যারা গণমাধ্যমের উপর এই ধরণের কর্মকান্ড চালাচ্ছে তারা একাত্তরের হানাদার বাহিনীর চেয়েও কম নয়। সে যেই রাজনৈতিক দলেরেই হোক না কেন।
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।