'ধুম ৩' এখন পর্যন্ত আমার জীবনে দেখা সবচে বাজে মুভি।
এই ছবিতে আমির খানের সাথে আছে ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ থাকা সত্বেও কোন মুভি জীবনে আমার আগে এত Painful মনে হয়নাই।
এর আগে আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ মুভি ছিল 'মেলা'।
ওই ছবিতে ছিল আমির খান আর টুইংকেল খান্না।
'মেলা' আর 'ধুম ৩' এর মধ্যে আমার জীবনে দেখা সবচে খারাপ মুভি 'মান।'
ওই ছবিতে ছিল আমির খান আর মনীষা কৈরালা।
তবে আমি আমির খানের অভিনয় নিয়ে কিছু বলছিনা। কারণ সন্ধ্যায় দেখলাম সোনাক্ষী সিংহা নামের এক অভিনেত্রী 'কফি উইথ করণে' বলছেন আমির খান ভারতে সবচে ভাল অভিনেতা। সো, ওইটা মাইনা নিলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


