somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমারও একটা প্রেমকাহিনি আছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে বইমেলার ২৩টি দিন চলে গেল কোথা দিয়ে টের পাইনি। নিজের বই বেচতে বেচতে এবার তেমন করে আর বই কেনা হয়ে ওঠেনি, তাও প্রায় ২০টার মতো বই কিনেছি। গত ২-৩ দিন ধরে সেগুলো পড়া শুরু করেছি।

আজকে ধরলাম Anisul Hoque মিটুন ভাইয়ের বই 'আমারও একটা প্রেমকাহিনি আছে'। কি চমৎকার নাম বইটার, এত সহজ-সরল একটা নাম কিভাবে দেয়া যায় একটা বইয়ের! আমি এখন একটা উপন্যাস লিখছি আর একটা গল্পসমগ্র; উপন্যাসের নাম এখনও ঠিক করে উঠতে পারিনি, গল্পসমগ্রের নাম 'অদ্ভুত ইঙ্গিত আসে ঈশ্বর থেকে'।

আমি কি আনিসুল হকের উপন্যাসের মতো একটা সুন্দর নাম দিতে পারব বইয়ের? জানিনা। বইটা ধরতেও কেমন ভাল লাগে, নাদুস-নুদুস, সুন্দর প্রচ্ছদ। আমি ২৮ পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। বইমেলায় প্রায়ই গিয়েছি এবার। যতটুকু বুঝতে পারি হুমায়ুন আহমেদ পরবর্তী এই বইমেলায় মুহম্মদ জাফর ইকবালের 'এখন তখন মানিক রতন' এর পর আনিসুল হকের এই বইটিই সবচে বেশী বিকোচ্ছে। কেন, তা ঐ ২৮ পৃষ্ঠা পর্যন্ত পড়েই বুঝতে পারি।

মেয়ের স্কুল সকালে, তাকে ঘুম পাড়াতে হবে, ছটফটে মেয়ে ঘুমুতে চায় না। তাই, বইটি বন্ধ করে রাখতে হয়। ঘরের বাতি নেভে, টেলিভিশনের আলোয় আমার চোখ যায় বইয়ের প্রচ্ছদে। লালচে বইয়ের প্রচ্ছদে যে মেয়েটি সেই তো বইয়ের নায়িকা 'ইভা', আমি জানি।

ইভার গল্প শোনার জন্য আমার অস্থির লাগে। অনেকদিন বইয়ের চরিত্রের জন্য এমন অস্থির লাগেনা। বইয়ের চরিত্রের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে ইভার কথা ভাবি। ভাবি কিছুক্ষণ আগে এক অতি সুন্দরী গায়িকাকে পাঠানো গানের কয়েকটা লাইনের কথা,

"তোমার উদাস মন,
অকারণ,
আমি ভেবে বলি,
একবার যদি,
না ভেবেই বলো ভালোবাসি,
তবুও তো প্রেম হয়,
মেঘ হয়, বৃষ্টি নামে,
সুখের কপোল বেয়ে।

একবার যদি
অলীক পাখি হয়ে
ডানা মেলো দূরাকাশে,
মেঘের পালক হবো
কষ্টের জোনাকির আলো নিভে
নীল হবো বরষে
তবু যদি একবার বলো
একবার। বহুবার।
আমাকে।"

সুন্দরী গায়িকা, আমারও একটা প্রেমকাহিনি আছে উপন্যাসের নায়িকা ইভা এবং আরও অনেকে জড়াজড়ি করে শুয়ে পড়ে যার যার স্বপ্নালোকে।

আমিও শুয়ে পড়ি। ঘুমুতে যাবার আগে আমার কেন জানি পড়ে Mashiul Alam ভাইয়ের উপন্যাস নায়িকা তনুশ্রীকে...তনুশ্রীর ছায়া চোখে পড়ে, সোভিয়েট দেশের বরফের মধ্যে তার ছায়া দেখি আর বুকে জড়িয়ে রাখা আমার একফোঁটা বৃষ্টি হতে যদি!

শুভ রাত্রি!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×