somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরে চাঁদ, মেঘ, আলোরা

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নগরের সব সুন্দরী নারী পরিবেষ্টিত ছিলাম, সব সব সুন্দরী...অদ্ভুত ব্যাপার...এত সুন্দর নারীরা আগে জন্মেনি কোন শহরে, এত সুন্দর নারীরা কখনও জনসমক্ষে বের হয়নি এই শহরে। এটা লেখা ঠিক হলো কিনা তা ঠিক বুঝতে পারছিনা কারণ আমি আর আমার বউ ক্লাসমেট তাই স্বাভাবিকভাবেই আমাদের কিছু কমন ফ্রেন্ড আছে আর আছে কিছু আনকমন ফ্রেন্ড যারা বউয়ের ফ্রেন্ড কিন্তু আমার না। এদের মূল কাজ হচ্ছে আমার প্রোফাইল পাহারা দেয়া এবং বউয়ের কাছে আমার প্রশংসা করা। এরা প্রশংসাও করে অত্যন্ত creative ভাবে।

যেমন ধরেন বউকে ফোন করে বলবে,

"আল্লাহ, শামীম কি মেধাবী! ও মাশাল্লাহ খুব ভাল করতেসে, আমরা ওকে নিয়ে খুব proud feel করি। ওকে সবাই চেনে, কত জানা-শোনা। সেদিন কে যেন বললো বইমেলায় ওকে খুব সুন্দর একটা মেয়ের সাথে দেখেছে, মনে হয় ওর ফ্যান-ট্যান হবে, তাইনা?"

এই হইতেসে তাদের প্রশংসার ধরণ। যাই হোক, বউয়ের বান্ধবীরা এমন একটু-আধটু প্রশংসা করবে এটাই স্বাভাবিক, মেনে নেয়া ছাড়া উপায় নেই। তো সন্ধ্যায় দুই ভয়াবহ সুন্দরী রমনীর সাথে বসে আড্ডা দিচ্ছি। এতই সৌন্দর্য তাদের যে শহরে অমাবস্যার রাতে পূর্ণিমা নামে, ঘোর বর্ষায় সূর্য ওঠে এমন অবস্থা।

এক সুন্দরী বললো,

"তুমি আর কারও মনে কষ্ট দিও না প্লিজ। মানুষের মনে কষ্ট দেয়া ঠিক না।"

আমি আর মানুষের মনে কষ্ট দিব কি, আমি সেই সুন্দরীর চোখের তারায় ততক্ষণে হারিয়ে গেছি।

বাসায় ফিরেছি। বাসায় আরও তিন সুন্দরী। মা, বউ, মেয়ে।

মেয়ের দাপট সর্বাধিক। খাবার টেবিলে বাবার সাথে টুকটাক আলাপ করি। কোন এন।জি।ও'র কোন এডভাইজার আমাকে ২ চোক্ষে দেখতে পারেনা, কোনখানকার স্টাফ কত গরু এইসব। যাইহোক, স্টাফ নিয়ে কথা বলছি, মেয়ে আটকালো,

"বাবা, স্টাফ মানে জিনিসপত্র, তাহলে তুমি কি বল অফিসের স্টাফ ভাল না?"

"এই স্টাফ s-t-a-f-f স্টাফ, s-t-u-f-f স্টাফ না রে আব্বা"

আমার ৬ বছরের স্কলাসটিকা পড়ুয়া মেয়ে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে পাস করা বাপের কথায় ২ পয়সার পাত্তা না দিয়ে স্কুটি চালিয়ে চলে যায়।

তারও কিছুক্ষণ পরে। আমি খেয়ে একটু আরাম করার প্ল্যান করছি। মেয়ে এসে ধমক,

"তুমি এখনও ব্রাশ-পেস্ট নাও নাইনি, কে আমার দাঁত ব্রাশ করাবে, এত রাত হয়ে গেছে, কালকে স্কুল, ওহ no, বাবা! তুমি না!"

মেয়ের ধাতানি খেয়ে আমি উঠি, মেয়ের ব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশটা ওর হাতে দেই, সে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করতে থাকে, আমি আবার একটু আরাম করার জন্য বিছানায় শরীরটা এলিয়ে দেই।

২ মিনিটও হয়নি, মেয়ের চিৎকার,

"বাবা আমার দাঁত ব্রাশ করা শেষ, কে কুলি করায় দিবে।"

আমি যেয়ে কুলি করাই। মেয়ে বিরক্ত, আহা-উহু শব্দ করে।

"কি হইসেরে?"

"তুমি আমার নাক দিয়ে পানি ঢুকিয়ে দিচ্ছ কেন?"

"ওহ স্যরি।"

"তুমি শুধু স্যরিই বলো আর একই কাজ বার বার করো বাবা।"

আমি মেয়ের দিকে তাকাই, ফাজিল বলে কি? আমার ভয়ে সবাই অস্থির, Discomfort এ কাপাকাপি আর এই মেয়ে আমাকে ঝাড়ির ওপর রাখছে।

যাইহোক সন্ধ্যার আরেক সুন্দরী কিছু বলেনা। তাকিয়ে থাকে। গভীর রাতে এস।এম।এস দেয়,

"I can't live with or without you"

আমি কিছু বলিনা। সব কথা বলার ক্ষমতা ঈশ্বর সবাইকে দেননি।

[ধরে নিন এটি একটি কল্পকাহিনী। স্ট্যাটাস পড়ে সাথে সাথে আমার কাছে সুন্দরী মেয়ে দুটির পরিচয় জানতে চেয়ে এস।এম।এস দেবেন না প্লিজ। এই মুহুর্তে ১৩ টা আনরেড এস।এম।এস আর ৯টা মিসড কল নিয়ে ফোনটা চার্জে আছে। সুবেহ সাদিকের আগে ধরবার কোন ইচ্ছে নেই]

শুভ রাত্রি।

শামীম আহমেদ
৯ মার্চ ২০১৪
নিকেতন, ঢাকা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×