somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে নানারকম মধুর যন্ত্রণাসমূহ

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে নানারকম মধুর যন্ত্রণা। সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে প্রথম যন্ত্রণা। আগে এলার্ম দিয়ে উঠতে হতো, তারপর বউ ওঠাতো, এখন মা-মেয়ের স্কুলে যাবার প্রস্তুতি থেকে উঠি। মেয়ে ঘুম থেকে ওঠেনা, মা বকা ঝকা দেয়, ধাক্কা-ধাক্কি করে। মাঝ দিয়ে আমি উঠে যাই, ওঠার আগে মেয়েকে কাতুকুতু দেই, মেয়ে কনুই দিয়ে আমার মুখে গুতো মারে, আমরা উঠে যাই।

তারপর যন্ত্রণা - স্যান্ডেল কই? নাই-নাই! অবশেষে বিছানা থেকে নামার স্যান্ডেল পরে বাথরুমে যাই, বাথরুমের সামনে যেয়ে বাথরুমের স্যান্ডেল আর পাইনা, খুঁজতে থাকি, অবশেষে পাই। ঘরের স্যান্ডেল খুলে বাথরুমের স্যান্ডেল পরে ঢুকি। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গোসল করার আগ মুহুর্তে মনে হয় টাওয়েল নিয়ে ঢোকা হয়নি, আবার বেরোও, টাওয়েল নাও। আরও খারাপ অবস্থা যেদিন গোসল করার পর মনে হয় টাওয়েল নিয়ে ঢুকিনি!

সকাল সকাল বের হই, কারণ বউ-বাচ্চাকে নিয়ে বের হয়ে হয়। গাড়িতে ওঠার আগে মনে হয়, বাসার চাবি নেয়া হয়নি। আবার উঠি, বাসার চাবি নেই, মশার ওষুধ স্প্রে করি, আব্বা মেয়েকে নিয়ে ফিরবে যখন, তখন যাতে মশা না থাকে। যেদিন শুরুতেই মনে পড়েনা যে চাবি আনিনি সেদিন আরেক ঝক্কি, আব্বা মেয়েকে নিতে আসার সময় অফিসে চাবি দিয়ে যায়, যেমন আজ। চাবি পাওয়ার পর ডেস্ক খুলে ল্যাপ্টপ বের করে কাজ শুরু করি। চাবি নিতে সেদিনই ভুলে যায়, যেদিন অফিসে ল্যাপ্টপ রেখে যাই!

আরও মধুর যন্ত্রণা আছে। যেদিন স্যান্ডেল পরে অফিসে আসি, সেদিন দেখা যায় একটা high profile মিটিং আছে, অন্যদিন মিটিং নাই! মাঝে মাঝে মোবাইল, মোবাইলে এডাপ্টার, ল্যাপ্টপের চার্জার বাসায় ফেলে আসার কথা আর নাই বা বললাম!

আজকে অফিসে এসে এখন পর্যন্ত ৪৭ টা ই-মেইলের উত্তর দিয়েছি। কালকে বাসায় ল্যাপ্টপ নেইনি বলে এই অবস্থা, সাধারণত ৩০টার মতো মেইলের উত্তর দেই। এখনও ৮টা ই-মেইলের উত্তর দিব। তার মাঝেও আরও অনেক কাজ করেছি, কলিগদের সাথে ছোট ছোট বিষয়ে মিটিং করেছি ৭০,০০০, ফোনে রেসপন্স করেছি কমপক্ষে ১০টা পার্টনার এন।জি।ও'কে!

In the mean time facebooking করিনাই তা না, করেছি। বউয়ের ঝাড়ি দেয়া এস।এম।এস পেয়েছি,

"সুন্দরী মেয়েদের ছবিতে তো লাইক দাও, wife কে তো সারাদিন একটা এস।এম।এস'ও দাও নাই!"

দ্রুত বাসায় ফোন দিলাম। মেয়ে ধরলো,

"বাবা মা তো এখানে নাই, অন্যরুমে।"

কিছুক্ষণ পর,

বউয়ের এস।এম।এস

"আমি বলার পর কল দিয়ে তো লাভ নাই। সুন্দরী মেয়েদের তো লাইক বলার পর দাওনা।"

বউকে কেমনে বলি আসলেই কিছু সুন্দরী মেয়ে inbox এ বলে

"প্লিজ আমার ছবিতে লাইক দাও, কমেন্ট করো!"

যাইহোক এরই মধ্যে ড্রাইভারের ফোন,

"স্যার, বনানী মোড়ে সার্জেন্ট ধরছে। ফিটনেস এর কাগজ নাই, জরিমানা করবে।"

আমার মেজাজ খারাপ হয়। টাকা অলরেডি জমা দিয়েছি, রাজুর আজ সকালে কাগজ দেয়ার কথা, এখনও দেয়নাই। ফোন দেই।

"রাজু সাহেব কই?"

"স্যার আমি মিরপুর ১৪।"

"তাড়াতাড়ি আসেন, গাড়ি বনানীতে, আপনার ফিটনেস এর কাগজ নিয়ে ছাড়াতে হবে।"

"স্যার আমি CNG নিয়ে আসি।"

"কি নিয়ে আসবেন, আপনি জানেন, তবে তাড়াতাড়ি আসেন!"

ওদিকে ড্রাইভার আবার ফোন দিসে।

"স্যার সার্জেন্ট কথা বলবে।"

আমি ফোন ধরি।

"স্লামালেকুম।"

"ওয়ালাইকুম সালাম। ভাই আমার নাম শামীম আহমেদ। একটা Internationa NGO তে কাজ করি Programme Manager হিসেবে।"

"জ্বি ভাই বলেন। আপনার গাড়ির তো কাগজ নাই।"

"ভাই আপনি টাকা দেয়ার রশিদ দেখেছেন?"

"জ্বি দেখেছি, কিন্তু ওটা তো আপনার আর বি।আর।টি।সি'র ব্যাপার। আমার দায়িত্ব ৪টা কাগজ চেক করা, ৩ টা আছে, ১ টা নাই, আমি জরিমানা করব।"

"আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। ফিটনেস এর রিসিট ওখানে আছে, কিন্তু কাগজ আমার কাছে আছে। আপনি চাইলে আধা ঘন্টা পরে আসলেই পাবেন। আমি কাগজ পাব বলেই ড্রাইভারকে আসতে বলেছি নাহলে বলতাম না। আপনি যদি এখন আমার কথা বিশ্বাস করেন তবে দেখে যেতে পারেন।"

"কাগজ আপনার কাছে আছে?"

"জ্বি।"

"ঠিক আছে, আপনার গাড়ি ছেড়ে দিচ্ছি।"

এদিকে আরেক ফোন।

"স্যার আমি রাজু, আপনার কাগজ নিয়ে আসছি, অফিসের নীচে দাড়াইছি।"

এতটুকু পর্যন্ত লিখেছি, একটু মোবাইলটা চেক করলাম। এস।এম।এস, মিসড কল জমে আছে। এক বন্ধু ফোন করে বললো,

"You don't even have the time to call back, i am such a fool, i thought you would!"

আমি কিছু বলিনা। বলে কোন লাভ নাই। কেউ কিছু বিশ্বাস করেনা, করলে মানতে চায়না, মানলে আর ভালবাসেনা।

এদিকে অনেকক্ষণ ধরে মাহফুজ ভাই টাইম চাচ্ছেন। একটু ওনার সাথেও বসা দরকার। যাই এককাপ চা বানিয়ে মাহফজ ভাইর সাথে বসি। ব্যাকগ্রাউন্ড এ কৈলাস খের এর গান বাজতে থাকে। অফিস টাইম এর পর জোরে গান শুনলে কমপ্লেইন করার মতো workaholic কোন কলিগ থাকেনা এটাই স্বান্তনা...

শামীম আহমেদ
বনানী, ঢাকা
১১ মার্চ, ২০১৪।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×