somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব কিডনি দিবস.।.।.।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখালেখি করি ছোটবেলা থেকে। দুপুরবেলা আম্মার সাথে বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে করতে মাথার মধ্যে ছন্দ কাজ করত। খুলনার খুলশীতে থাকবার সময়ও একই ঘটনা। আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছে রাতে। আমি ভোরবেলা বৃষ্টি হতে থাক, এই দোয়া করতে করতে ঘুমাই। ভোরে উঠেও দেখি বৃষ্টি হচ্ছে, আমি দোয়া করছি যাতে স্কুলে যেতে না হয়, তখনও মাথার মধ্যে ছন্দ খেলা করে,

"বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি
তুই যে বড় মিষ্টি
তোরে ছাড়া হয়না ওরে
কোনকিছুই সৃষ্টি!"

ক্লাস 2 তে লেখা ওই ছড়াটার কিছু লাইন এখনও মনে আছে অথচ এবারের বইমেলার sold out কাব্যগ্রন্থ একফোঁটা বৃষ্টি হতে যদির কোন কবিতাই মুখস্থ বলতে পারবোনা। ABC Radio তে ইন্টারভিউ নেয়ার সময় বললো,

"ভাই আপনার কবিতার কিছু লাইন শোনাতে হবে"

আমি লজ্জিত কন্ঠে বললাম,

"ভাই আমার মনে নাই"

Zobayer ভাই বললেন,

"শামীম ভাই ফেইসবুক থেকে বের করা যাবেনা?"

আমি লজ্জিত কণ্ঠে আবারও বললাম,

"থাক!"

যোবায়ের ভাই'র সাথে মেলার শেষদিন দেখা। শুদ্ধস্বরের সামনে দাঁড়িয়ে আছেন, বই পাননি। বই শেষ। এমন আরও অনেকেই পাননি, অনেকে এখনও চাচ্ছেন, কেউ কেউ রকমারি.কম এ অর্ডার দিচ্ছেন। এই সপ্তাহান্তে ইচ্ছা আছে Ahmedur Rashid Tutul ভাইয়ের সাথে বসে খোশ-গল্পের সাথে সাথে এ সংক্রান্ত কিছু কাজের কথাও বলা, দেখা যাক!

যাইহোক যে কারণে আলোচনাটা শুরু করেছিলাম। আমার শ্বশুর আমার বিয়ের আগে থেকেই গুরুতর অসুস্থ ছিলেন, আমার বিয়ের সময় ইতিমধ্যে তিনি বাকশক্তি হারিয়েছেন, চলাফেরায় সীমাবদ্ধতা। কর্মযোগি মানুষ, বাক শক্তি হারিয়ে অসহায়ের মতো হয়ে গিয়েছিলেন। তাঁর অসুস্থতার সময় আমার শ্বাশুড়ি, বউ আর শ্যালিকা Farzana Husain তাঁর কি যে যত্ন-আত্তি করেছে তা অবিশ্বাস্য। আমি নিজে মানুষ খারাপ, কিছুই করিনাই, কারও জন্যই কখনও কিছু করতে পারিনাই, কিন্তু মুগ্ধ হয়ে এই ৩ জন মানুষের তাদের স্বামী এবং বাবার প্রতি ভালবাসা দেখেছি। শেষের দিকে আমার শ্বশুরের কিডনিতে জটিলতা শুরু হয়। ডাক্তাররা বলেন ব্যথার জন্য তিনি খুব হাই-ডোজ ওষুধ খেতেন যেটার একটা প্রভাব পড়েছিল। তাকে হলি ফ্যামিলি হসপিটালে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। এটা কি যে ভীষণ একটা যন্ত্রণাদায়ক অবস্থা বলে বোঝানো যাবেনা।

প্রতি সপ্তাহেই করাতে হয়, হসপিটালে ভর্তি করাতে হয়। থাকতে হয় কিছুদিন। আমার তখন গাড়ি নাই, প্রতিদিন CNG করে হাসপাতালে যাই, বউ-শ্যালিকার সাথে দেখা করি, কথা বলি, চুপচাপ কিছুক্ষণ হসপিটালের CCU এর সামনে বসে থাকি, তারপর শ্বশুর বাড়িতে বউ অথবা শ্যালিকাকে নামিয়ে দিয়ে মেয়েকে রেখে চলে আসি নিকেতন।

হসপিটালে চুপচাপ বসে থাকার সময় বহুদিন পর আমি আবার কলম তুলে নেই, কবিতা লেখা শুরু করি। গত ৫ বছরের কবিতা লেখার পেছনের শুরুটায় নারী কম, ঈশ্বর বন্দনা বেশী।

আমার শ্বশুর ডায়ালাইসিস করানোর সময় হার্ট এটাকে মারা যান।

আজ বিশ্ব কিডনি দিবস।
কিডনি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ।
প্রতিদিন নিয়মিত পানি খান।
সকালে উঠে ২ গ্লাস পানি খালি পেটে খেয়ে দিনটা শুরু করুন।

আমি নিজেও খুব সচেতন ছিলাম না। ইদানীং চেষ্টা করছি।

শুভ সকাল।

শামীম আহমেদ
১৩ মার্চ ২০১৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×