জাস্ট টাইম কিলের জন্য মুভিটি দেখতে বসেছিলাম শেষ করেছিলাম অসাধারন ভালোলাগা নিয়ে। আমি মুভি রিভিও লিখতে পারিনা কখনো লিখিনি। শুধুমাত্র আমার ভালোলাগা আপনাদের সাথে শেয়ার করলাম।
মুভির পরিচালক এন্ড্রু ফ্লেমিং। মুক্তি পায় ২ ফেব্রুয়ারি ২০১৪। ড্রামা, কমেডি, রোমান্স ধারার এই মুভিটির নাম Barefoot যার বাংলা অর্থ দাড়ায় 'খালিপায়ে'। এখানে প্রধান নারী চরিত্রটি খালি পায়ে থাকে। এটা নিয়ে ডায়লগও আছে।
Jay (ছেলে চরিত্র) : where are your shoes?
Daisy (মেয়ে চরিত্র): I don’t have any.
Jay: how can you not have shoes?
Daisy: they hurt my feet.
মুভিতে জেয় চরিত্রে অভিনয় করেছেন স্কট স্পিডম্যান ডেইজিতে অভিনয় করেছেন এভান রেচেল উড। রেচেল উড এখানে খুবই সাবলীল ও প্রাণবন্ত অভিনয় করেছে।
গল্পটা চিরাচরিত। শত শত বছর ধরে নাটক-সিনেমা-উপন্যাসে সম্ভবত সর্বাধিক ব্যবহৃত কাহিনী। এক বিশাল সম্পদশালী পরিবারের কুলাঙ্গার ছেলের সাথে সাধারন সাদামাটা এক মেয়ের প্রনয় কাহিনী। মেয়েটা মানসিক রোগী হয়ে যে হাসপাতালে ভর্তি হয় সেখানে পু্লিশ কাষ্টোডির প্রবেইশনের অংশ হিসেবে ছেলেটা ঝারুদারের কাজ করত। এধরনের গল্পে সাধারনত ছেলে মেয়ের প্রথম দৃশ্যে চড়-থাপ্পর-ধাক্কা-আঘটন এসব থাকে এখানে এরকম কিছু নাই। এখানে প্রথম দেখায় দুজনের চোখে চোখ পরে, এতটুকুই।
কাহিনীতে তেমন উচ্চমর্গীয় কিছু নেই, নেই কোন টুইস্ট। কমেডি খুবই উপভোগ্য তবে ভারামি নেই। যারা নির্ভেজাল গোছানো রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের এই মুভিটা ভালো লাগবে।
লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


