তুমি দোদুল্যমানতা বুঝি বজিয়ে রাখতে
চাও নারী
নইলে এত হিসেবের যোগফল কেন শূন্য
নারী তুমি বুঝি সব জেনে যাও
ভেতরে কি চলছে ক্রিয়া
তবুও না বোঝার ভান ইচ্ছে করেই অবুঝ
তুমি
দুঃখ অনেক পোষো জানি
না পাওয়ার শৃঙ্খল থেকে বেড়িয়ে
দ্যাখ একবার
তোমার জন্য দুটি চাতক চোখ
শুধু তোমাকে একবার দেখবে বলে
প্রলয়ংকারী তুমি হতে পারো
আমি অসহায় খড়কুটো ভেসে যাবো ঠিকই
তবে তুমিও হারাবে
অতি ক্ষুদ্র হলেও
কিছু অত্যন্ত হারাবে তুমি
সুখের সংজ্ঞা বিশাল বড়
তবে জানো অসুখ কেবল ঐ ক্ষুদ্রকে
ঘিরেই
আমি বলছিনা আমাকে ভালোবাসো
শুধু অসুখে পরলে জানিয়ো
আমার কাছে সবসময় একটা চাবি আছে
কারণ অসুখটা যে আমি
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



