কত বছর হয়ে গেল
তারপর বহুদিন তার কন্ঠ শুনিনা
কতটা উদগ্রীব আমার মন অন্তপুর
কবে তার সারা পড়ে যাবে সমস্ত জুড়ে
সে না থাকা মানে বহুদূর হারিয়ে যাই আমি
কোথায় তারে খুঁজি আমি
নতুন করে সব শুরু করার অনুমতি
যদি সে আমায় দিত একবার
ভুলগুলো নাহয় অনেক বেশি শুধরে নিতাম
আবার হারাতে এই মন মানেনা প্রবোধ
অথচ হারিয়ে গিয়ে সে ভালো নেই
সে যদি বুঝতো কি কারণ
যদি জানতো কিসের শ্রোতটান
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



