প্রধানমন্ত্রী আজ মালো পাড়ায় গিয়েছেন। সেখানে তিনি সহিংসতার স্বীকার মানুষদের সাহস ভরসা দেয়ার চেষ্টা করেছেন। আমরা শুনেছি অনুন্নত এলাকাটিতে প্রধানমন্ত্রীর বিশেষ ফান্ড থেকে উন্নয়ন কার্যক্রম চলছে। এর আগে আমরা দেখেছি রামুর ঘটনায় সেনাবাহিনীর তত্বাবধায়নে উপসানালয় তৈরীসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে।
এ সবই খুব ভাল কথা। এসবের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই অবশ্যই।
কিন্তু আসল কাজটা কি প্রধানমন্ত্রী করেছেন?
রামুর ঘটনায় কোন বিচার এখনো হয়নি। এর আগে স্বাধীনতার পরে আরো যতো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে কোনটিরই বিচার হয়নি। কেন?
বিএনপির আমলে বিচার হয়নি, এটার একটা ব্যাখ্যা আমরা জানি। কিন্তু যে বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন তার মেয়ে কেন বিচার করতে পারল না এতোগুলো ঘটনার একটিরও, এখনো? শেখ হাসিনার তো পাওয়ার কিছু নেই?
সাম্প্রদায়িকতার বিষবাস্প থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে আসলেই চান, তাহলে প্রধানমন্ত্রী এ ঘটনা গুলোর সুস্ঠ তদন্ত করে বিচার সম্পন্ন করুন। অন্তত আপনাদের শাসনকালে যতটি ঘটেছে সেগুলোর। ইতিহাস কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধুর মেয়েকেও না।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

