মোটা ব্যাক্তি ভুরি বাগিয়ে নাচলেই কি সেটা হাস্যকর হয়?
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোটা ব্যাক্তি মাত্রই ভুরি বাগিয়ে নাচলে কি সেটা হাস্যকর হয়? টাইট জিন্স-টি শার্ট পড়ে একজন মোটা ব্যাক্তি চোখ-মুখ খিঁচিয়ে পাছা বাগিয়ে ভুরি দোলাচ্ছে – এই কদর্য দৃশ্যটা মনে পড়লেই শরীর গুলিয়ে উঠে। আর আমার জনৈকা নারী আত্মীয়র মতে তার নাকি বমি চলে আসে। বিজ্ঞাপনটা আসলে তার বাসায় যার হাতেই রিমোট থাকে সে চ্যানেল বদলে দেয়।
সম্প্রতি দেখছিলাম একটা ক্রয়-বিক্রয় সম্বন্ধিয় ওয়েবসাইটের বিজ্ঞাপন। কবে থেকে প্রচার হচ্ছে কে জানে। বিজ্ঞাপনটি দেখে এর নির্মাতা আর কোম্পানীর কর্তাব্যাক্তিরা যে কতটা কুৎসিত রুচিবোধের -সেই পরিচয়টাই আগে চোখে পড়ছে।
সব মোটা ব্যাক্তি ভুরি বাগিয়ে নাচলেই যে সেটা হাস্যকর হবে এটা তারা কেমনে ভাবলো? মোটা ব্যাক্তির ভুড়ি বাগিয়ে নর্তন-কুর্দন বাংলা সিনেমার ভাড়দের মানাতে পারে দর্শকদের সুরসুরি দেয়ার জন্য। তবে এটা যে কত কদর্য হতে পারে তা এই বিজ্ঞাপনটি দেখলেই বোঝা যায়। বিজ্ঞাপনে একজন মোটা ব্যাক্তি তার ঘরের পুরনো জিনিসপত্র অনলাইনে বেচে যেভাবে পশ্চাৎদেশ বাগিয়ে ও ভুড়ি দুলিয়ে নাচেন তা দেখার পরে ঐ সাইটটির নাম দেখলেও অরুচি লাগছে।
আমাদের দেশের বিজ্ঞাপনে নতুন নতুন আইডিয়ার সাথে অনেক নতুন নির্মাতার কাজ যুক্ত হয়েছে। কিন্তু অনেক ভালো কাজের মাঝে কিছু কাজ দেখে মনে হয় যে কিছু নির্মাতাকে যেন যা খুশি তাই বানিয়ে দেখানোর অধিকার দেয়া হয়েছে। তাদের মানষিক সুস্থতা নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। মনে হয় তারা নিজেদের মতো বাকিদেরও অসুস্থ ভাবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন