somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার সড়কে চলতে হলেও টোল

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন থেকে সড়কে চলতে হলে টোল দিতে হবে। সড়ক ও জনপথ বিভাগের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ব্যবহারের জন্য টোল আদায়ের নিয়ম করেছে সরকার। এই টোলের পরিমাণ সর্বোচ্চ এক হাজার টাকা। সর্বনিম্ন পাঁচ টাকা। বড় বাস-ট্রাকের পাশাপাশি সাইকেল ব্যবহারের জন্যও টোল দিতে হবে। টোল থেকে পাওয়া টাকা জমা হবে সড়ক উন্নয়ন তহবিলে।

এসব নিয়ম-কানুন করে টোল নীতিমালা ২০১৪-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। শিগগিরই এ নিয়ম কার্যকর হবে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা জানান।
সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘এটা হচ্ছে সার্ভিস। সার্ভিসের জন্য টোল দিতেই হবে।’

মন্ত্রিপরিষদসচিব জানান, ২০০-৫০০-৭০০-১০০০ মিটার সেতুর জন্য আলাদা করে টোল নির্ধারণ করা হবে। ১৩ ধরনের যানবাহনের জন্য টোল দিতে হবে। গুরুত্বপূর্ণ যানবাহনের জন্য যদি ৪০০ টাকা টোল হয়, তবে ভারী ট্রাকের জন্য তা ২০০ শতাংশ বেশি অর্থাত্ ৮০০ টাকা হবে। এ ছাড়া ট্রেলারের জন্য ২৫০, বড় বাসের জন্য ৯০, মিনি ট্রাকের জন্য ৭০, কৃষিকাজে ব্যবহূত যানবাহনের জন্য ৬০ ও মাইক্রোবাসের জন্য ৪০ শতাংশ টোল দিতে হবে। আঞ্চলিক মহাসড়কের ক্ষেত্রে টোলের পরিমাণ কমে অর্ধেকে নামবে।
মন্ত্রিপরিষদসচিব জানান, তিন বছর পর পর টোল সংশোধন করা হবে। ও/এম (অপারেশন ম্যানেজমেন্ট), ইজারা ও বিভাগীয়ভাবে এই টোল আদায় করা হবে।

সুত্রঃ
প্রথম আলো
আপডেট: ১৪:০২, মার্চ ২৪, ২০১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×