বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাজনীতির জন্য বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় সকল ধর্মের মানুষ যার যার ধর্ম নিবিঘ্নে পালন করছে। ঈদ ও পূজা আজ সকল ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে বার বার আঘাত এসেছে। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ সেই আঘাত প্রতিরোধ করে রুখে দাঁড়িয়েছে। জয় হয়েছে সত্যের। বার বার জয় হয়েছে বাংলার জনগণের। পূজা উৎসব নির্বিঘ্নে রাখতে প্রধানন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের লোকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমমর্মিতা, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে মানবিকতা বিকাশের মাধ্যমে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে অব্যাহত রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। শান্তি ও সম্প্রতির অপূর্ব মেলবন্ধনকে অটুট রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে। পৃথিবীর প্রতিটি ধর্মেই রয়েছে মৈত্রী, করুণা, দয়া, সেবা, দান, মমতা, ভালবাসা, ত্যাগ, সহিষ্ণুতা, পরোপকারিতার কথা। প্রতিটি ধর্মই এগুলো শিক্ষা দেয়। প্রতিটি ধর্মেই চিন্তা-চেতনা, ধ্যান-জ্ঞান ও মননে এবং জীবনের সকল আচার-আচরণে বিনয়ী ও নৈতিকতা বোধসম্পন্ন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর মধ্যে দিয়েই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। ধর্মনিরপেক্ষতার আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এভাবে দেশের উন্নয়ন নিশ্চিত করে ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ এখন বিশ্বব্যাপী রোল মডেল
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।