দেশি জাহাজে ৫০ শতাংশ পণ্য পরিবহন বাধ্যতামূলকে স্বাবলম্বী হবে দেশের অর্থনীতি
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পণ্য আমদানিতে জাহাজ ভাড়ায় প্রতিবছর ব্যয় হচ্ছে প্রায় ৫০০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এ ব্যয়ের বড় অংশ যাচ্ছে বিদেশি জাহাজ কোম্পানিগুলোর পকেটে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) জাহাজ ভাড়াসহ ৬৫৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। জাহাজ ভাড়া বাদ দিয়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৯১ কোটি ডলার। ২০১৪-১৫ অর্থবছরে জাহাজ ভাড়াসহ পণ্য আমদানির পরিমাণ ছিল চার হাজার ৫১৯ কোটি ডলার। জাহাজ ভাড়া বাদ দিয়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছিল চার হাজার ৬৮ কোটি ডলার। এভাবে প্রতি অর্থবছর প্রায় ৫০০ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয় পণ্যের ভাড়া পরিশোধে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশি শিপিং লাইনের সংকট কাটাতে পণ্য আমদানির অন্তত ৫০ শতাংশ দেশি জাহাজে পরিবহন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিবছর জাহাজ ভাড়ার উল্লেখযোগ্য একটি অংশ বিদেশিরা নিয়ে যাচ্ছে। দেশীয় জাহাজে পণ্য পরিবহন বাড়লে বৈদেশিক মুদ্রার আয় দেশের অভ্যন্তরেই থাকবে। দেশের অর্থনীতিতে যা ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে দেশের অর্থনীতি।

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন