ক্ষমতার লড়াইয়ে ক্ষতবিক্ষত বাংলাদেশ
রক্তাক্ত রাজপথ, নিষ্পেষিত মানবতা।
ধ্বংশাবশেষের নীচে শ্রমিকের গলিত লাশ,
বেচে যাওয়া পঙু শ্রমিকের চাপা কান্না,
এর কোন দাম নেই ওদের কাছে।
ওরা বলে, আমরা শুধুই ক্ষমতা চাই,
দাও, দাও, আমাদের ক্ষমতা দাও।
যদি ক্ষমতা না পাই তবে মনে রেখ,
আমরা তোমাদের রক্তে স্নান না করে,
তোমাদের মুনডু না চিবিয়ে ফিরবোনা ঘরে।
আমাদের সোনার ছেলেরা বন্দুক, লগি-বৈঠা,
রামদা হাতে নেমেছে রাস্তায় শহরে বন্দরে
আমরা দেশ চাই না, জনগণ চাই না,
শুধু চাই ক্ষমতার দখল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

