আমাদের দেশের রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশই অশিক্ষিত বা অর্ধশিক্ষিত। বড় দুই দলের শীর্ষ পদে আসীন দুই নেত্রী বংশানুক্রমে আগত। এদেব শিক্ষা-দীক্ষা, আচার আচরণ, চিন্তা ভাবনা ও হীনমন্যতা দেখে দেশের মানুষ রীতিমত শঙ্কিত। এসব রাজনৈতিক নেতা-নেত্রীর দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির রীতিনীতি সম্পর্কে সম্যক ধারনা নেই। উত্তরাধিকারসূত্রে পাওয়া দলের নেতৃত্বে বসেই এরা ধরাকে সরা বলে ভাবতে শুরু করেন এবং এর ফলে তাদের পক্ষে রাজনীতির কলা কৌশল, রাজনীতির নিয়ম কানুন এবং রাজনৈতিক শিষ্টাচার ইত্যাদি বিষয় জানা সম্ভব হয়নি। পরবর্তিতে দুই দশকেরও বেশী সময় তারা পালা বদল করে দেশ শাসনের নামে ক্ষমতা দখল করে দেশ ও দেশের জনগণকে শোষন করেছে। তারা নিজেরা এবং নিজ দলের নেতা কর্মীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এত দীর্ঘ সময় রাজনীতিতে থেকেও দুই দলের দুই নেত্রী রাজনীতির ময়দান হতে কোন সুশিক্ষা গ্রহণ করতে পারেননি। পারেননি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এর কারণ, তাদের একমাত্র লক্ষ্য ছিল যেনতেন প্রকারে ক্ষমতা দখল করে দেশকে আরও বেশী শোষন করা এবং আত্মনির্ভরশীলতার পরিবর্তে দেশকে পরনির্ভরশীল করা। তাদের অযোগ্যতা, অদক্ষতা এবং মারমুখী মনোভাবের জন্য মাশুল গুণতে হচ্ছে এ দেশের ১৫/১৬ কোটি মানুষকে। দুই দলের দুই নেত্রীর অদুরদর্শী দৃষ্টিভঙ্গী, পারস্পরিক অসহযোগিতা ও পরম অসহিষ্ণুতা দেশকে স্পষ্টতঃ দুইভাগে বিভক্ত করেছে। দেশ আজ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। তাদের অশালীন ও শিষ্টাচার বহির্ভুত বক্তব্য শুনে আমরা আজ লজ্জিত। এ ভেবে আমরা শঙ্কিত, আমরা কি আমাদের গৌরবোজ্জল অতীতকে আবার ফিরে পাবো? আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছি এবং এখনও দেখি, আদৌ কোনদিন আমাদের সকলের প্রিয় সে দেশ তেমনটি হবে কি?
শিষ্টাচার বিবর্জিত রাজনৈতিক বক্তব্য -
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।