শেষ চেষ্টা
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুদূরপ্রসারী ইতিবাচক পরিকল্পনা আর গণমানুষের আস্থা ছাড়া কোনো রাজনৈতিক দলই তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয় না – দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বিএনপি শেষ পর্যন্ত এ সত্য উপলব্ধি করতে সক্ষম হয়েছে। অতীতের নানা হটকারী সিদ্ধান্তে গণবিচ্ছিন্ন এই দলটি দেশিয় রাজনীতির মূলধারা থেকে ছিটকে পড়ে চরম বিপর্যস্ত অবস্থায় উপনীত হয়েছিল। জানা গেছে, এ অবস্থা থেকে উত্তরনে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এখন বাস্তবতার নিরিখে পরিস্থিতি পর্যালোচনা করে দেশের অন্যতম উন্নয়ন সহযোগী, সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রশ্নে শেষ পর্যন্ত বড় ধরনের ‘ছাড়’ দেয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে। দলটি এ জন্য প্রয়োজনে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে জোট ভাঙতেও রাজি। পাশাপাশি দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নে ভারত যাতে সন্তুষ্ট থাকে এমন নীতি বা অবস্থান গ্রহণেও বিএনপি এখন প্রস্তুত। মূলতঃ যে তারেক রহমানের অবাস্তব, উন্নাষিকতা প্রসূত হটকারীতায় বিএনপি রাজনীতির মূলধারা থেকে ছিটকে পড়েছে সেই তারেকই এখন আগের চেয়ে অনেক ‘বাস্তববাদী’ হয়ে উঠেছেন, উপলব্ধি করার চেষ্টা করছেন - কী কারণে বিএনপি ক্ষমতার বাইরে? কেনই বা বর্তমান সরকারের এত জনপ্রিয়তা? সকলের প্রত্যাশা - শুভবুদ্ধির এই বিজয়ে তরান্বিত হবে রাজনৈতিক সমঝোতা, অস্থির সময় পেরিয়ে রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করবে শান্তির সুবাতাস, অব্যাহত হবে উন্নয়নের অগ্রযাত্রা।

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন