যারা রসায়ন কে ভয় করেন তারা এ পোস্ট পড়ার পর বলতে বাধ্য হবেন "এটা (রসায়ন!!) কোন ব্যাপারই না"!!!!!! তবে এ বিষয়ে যাদের এলার্জি আছে তারা সাবধান!!!!!!!
শুনলেই অনেকের চুল পড়া
[[[রসায়ন (মৌল) সম্পর্কে যাদের পূর্ব ধারনা নেই তাদের বুঝতে সামান্য কষ্ট হতে পারে। আগেই বলে দিলাম(!) এজন্য কিন্তু আমি দায়ী নই!!!!!!]]]
প্রথমেই শুরু করছি মৌল দিয়ে--------------------------
পৃথিবীতে এ পর্যন্ত আবিস্কৃত মৌলের সংখ্যা হল ১০৯ টি। (১১০ তম মৌলটি এখন পর্যায় সারণিতে আসেনি) এগুলোকে তাদের ধর্ম, বর্ণ, গোত্র, গন, প্রজাতি, ক্রিয়া, প্রতিক্রিয়া, বিষক্রিয়া, আকার, ভর, দ্রাব্যতা, প্রতিসরাংক, ইলেকট্রন বিন্যাস (বোল্ড লেখাগুলো মজা করে বলেছি) ইত্যাদি নির্ণয় করে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে।
যাই হোক!! কথা এটা না। আসল কথা হল এগুলো (১০৯ টি) মনে রাখা যায় কিভাবে? তাও আবার ধারাবাহিকভাবে!!
আমি তাদেরকে বিশেষ নাম দিয়ে ধারাবাহিকভাবে সাজিয়েছি। বুঝার সুবিধার জন্য পর্যায় সারণির সাথে বাংলা নাম মিলিয়ে নিতে পারেন।
----------------------------------------------------------------------------------
(১ম পর্ব)
১নং গ্রুপের হাইড্রোজেন (১ম) ও ৮ নং গ্রুপের হিলিয়াম (২য়) বাদে
বাকি মৌলগুলোকে ধারাবাহিক সাজানো হয়েছে-
৩নং লিথিয়াম (লিনা) ৪নং বেরিয়াম (বেগমের) ৫. বোরন (বর) ৬. কার্বন (সি) ৭. নাইট্রোজেন (এন) ৮. অক্সিজেন (অফিসার) ৯. ফ্লুরিন (ফতুল্লা) ১০. নিয়ন (নিবাসী) । তার ১১. সোডিয়াম (নানা) ১২. ম্যাগনেশিয়াম (মেঘালয়) ১৩. অ্যালুমিনিয়াম (এলে) ১৪. সিলিকন (সিদ্দিকের) ১৫. ফসফরাস (প্রধান) ১৬. সালফার (সারভেন্ট)(চাকর) ১৭. ক্লোরিন (কলকাতায়) ১৮. আর্গন (পৗঁছালো)(এরাইভড্)। লিনার বাবা অর্থাৎ ১৯. পটাশিয়াম (করিম) ২০. ক্যালসিয়াম ( কাকা) ২১. স্ক্যান্ডিয়াম (সাইনটিস্ট)। ২২. টাইটেনিয়াম ( তিনি) ২৩. ভেনাডিয়াম (ভেনে) ২৪. ক্রোমিয়াম ( করে) ২৫. ম্যাঙ্গানিজ ( ম্যাঙ্গ) ২৬. আয়রন ( ফিটকিরি)
২৭. কোবাল্ট (ককোনাট) ২৮. নিকেল (নিয়ে) ২৯. কপার (কোথায়) ৩০. জিংক (যান), ৩১. গেলিয়াম (যেখানে) ৩২. জার্মেনিয়াম (গেলে) ৩৩. আর্সেনিক (আসলে) ৩৪. সেলেনিয়াম (ছেলেরা) ৩৫. ব্রোমিন (বিয়ার) ৩৬. ক্রিপ্টন (ক্রয় করে)
আজ ৩৬ নং পর্যন্ত দিলাম। বাকিগুলো পরবর্তীতে প্রকাশ করব ইনশাআল্লাহ্। রাত ২.৩০ বাজে। ঘুমাতে গেলাম। ভালো থাকবেন সবাই। (এগুলো পড়ে যদি কারো চুলকানি শুরু হয়ে যায় তবে ২য় পর্ব (৩৭নং-৬৫নং) এবং ৩য় পর্ব (৬৬নং-১০৯নং) পড়া থেকে বিরত থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

