আমি অরূন্ধতী তোমার,
তুমি মহাকাশের উজ্জ্বলতম সপ্তর্ষিমন্ডল,
অথই সাগরের মাঝে তুমি একটি ছোট্ট ডিঙ্গি,
শুধু আমার জন্য চির বহবান।
অমাবস্যার চাদরে তুমি জ্যোৎস্নার ফুল তোলার এক দক্ষ কারিগর, ইনসমনিয়াকে ভেঙেচুরে সাতরঙা স্বপ্ন গড়ার একমাত্র জাদুকর,
তুমি আমার এক বিশাল খাতা
নির্দ্বিধায় অভিযোগ লিখবার আশ্রয়,
তুমি কবুতরের নরম পালক,
তুমি এক পাহাড় জাগানিয়া গান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

