somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাস.....

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাঠক, এখানে হয়তো অনেকেই আছেন যারা মধ্যপ্রাচ্যে থাকেন । তাই আমাদের এখানকার সবচেয়ে বড় সমস্যাটা আজ আমার শিরোনাম।
যেহেতু আমরা বাংলাদেশী সুতারং বিভিন্ন সময়ে নানা সসম্যা নিয়ে আমাদেরকে বাংলাদেশ দূতাবাসে যেতে হয় এবং দূতাবাস গুলো এখানে আছে আমাদের এই সমস্যা গুলো দেখার জন্য এবং পাশাপাশি তাদের নানান রাষ্ট্রীয় কর্মের অংশীদার হয়ে দেশকে রিপ্রেজেন্ট করা। এটা শুধু বাংলাদেশ দূতাবাস এর দায়িত্ব তাও নয়, পৃথীবির সব দূতাবাস গুলোই এভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের অত্যন্ত র্দুভাগ্য যে তারা মনেহয়না এখানে আমাদের জন্য আছেন। যে অসম্মান আর অনিয়ম এবং র্দুব্যবহার আমাদের সাথে করেন তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর কোন একটা কাজ তাদের কাছ থেকে সঠিকভাবে নিদ্ধারিত সময়ে আদায় সম্ভবনা। আমাদের সমস্যা শুনার তো দূরের কথা তাদের কাছে সময়ই হয়না যে দেখার যে আমরা মানুষ না অন্যকিছু। এর মধ্যে আবার কিছু কিছু জায়গাতে দেখি আঞ্চলিকতার একটা বিষয় হয়ে দাড়ায়। যেমন দুবাই দূতাবাসে চট্টগ্রামের লোকজনের প্রভাব বেশী। কিছু দিন আগে আমি গিয়ে দেখলাম একজন লোক আমার মতো অনেক্ই বেরিয়ে যেতে বলছে, জিজ্ঞাস করলাম আপনিকে- উনি আমাকে একট কর্কট জারি লাগাইলো। পরে জানলাম উনি একজন দালাল। বলতে বাধ্য হচ্ছি দুবাই বাংলাদেশ দূতাবাসে দালালদের ও অনেক প্রভাব যারা কিনা সবকিছুরই দালালী করেন। আশা করি যারা দুবাই থাকেন তারা জানেন।

এখন কথা হলো- আমরা কার কাছে এই সমস্যা গুলো তুলে ধরবো। কার মাধ্যমে কার কাছে এই নির্মমতা গুলো পৌছালে তার একটা বিহিত হবে। বিভিন্ন কোম্পানী / স্পন্সারা বিভিন্ন ভাবে আমাদেরকে নির্যাতন করছে, বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার হচ্ছি দেশেও বিদেশে। বিচার কার কাছে প্রার্থনা করবো???
এখানকার লোকল দের জন্য লোকাল মামলা করা আমাদের দ্বারা সম্বভনা। কারণ আমাদের ভাষায় দুর্বল বা আর্থিক দীনতা পাশাপাশি সঠিক জায়গা চিনিনা যেখানে গিয়ে বলতে পারি!!!
অথচ আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা একটু দূরের দেশ ফিলিপাইনের কোন লোক যদি কোনভাবে সমস্যায় পড়েন তারা সরাসরি দূতাবাসএ চলে যান এবং দূতাবাস তাদের টেক কেয়ার করেন। কেনো আমাদের সরকার এগুলোর দিকে তাকায়না।
আজ আমরাই সরকারের সবচেয়ে বড় ইনকাম, অথচ সরকারের আমাদের জন্য কি কিছু করছেন, একটু ভ্রুক্ষেপও নেই যে কি করে মানুষ গুলো টাকা পাঠাচ্ছে আর এই দেশের অর্থনীতির চাকা সচল রাখছে? আর কতকাল আমাদের পিলিসি মেকাররা প্রতিশ্রুতি দিয়ে চলবেন?? কেউ কি বলবেন কোথায় এর সমাধান????
আজ আমাদের সরকারের উদসীনতার জন্য মধ্যপ্রাচ্যে আমাদের ইমেজ হারানোর পথে। অনেকেই আমাদের বাংলাদেশীদেরকে কাজে রাখেনা। তার জন্য কি শুধুই আমরা দায়ী না আমাদের পলিসি মেকাররা????

ধন্যবাদ সবাইকে-
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×