একলা ঘরে নাক ডাকিয়ে ঘুমালে তেমন সমস্যা না হলেও কারো সাথে ঘুমানোর সময় নাক ডাকা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যিনি নাক ডাকছেন তার কোন সমস্যা না হলেও পাশের মানুষটির ঘুমের বারোটা বেজে যায় নাক ডাকার শব্দে। নাক ডাকা বিষয়টাকে আমরা যত সহজভাবে নেই ঠিক তত সহজ নয়। দেহে বাসা বাঁধা বিভিন্ন রোগের কারণেও নাক ডাকতে পারে মানুষ। তাই নাক ডাকাকে যত দ্রুত সম্ভব দূর করা উচিৎ। আসুন জেনে নেই নাক ডাকার হাত থেকে রেহাই পাওয়ার কিছু উপায়।
কাত হয়ে ঘুমান
যারা চিৎ হয়ে ঘুমান তাদের মধ্যে বেশীরভাগ মানুষকে নাক ডাকতে দেখা যায়। এর কারণ হলো যখন চিৎ হয়ে শোয়া হয় তখন গলায় ভাইব্রেটিং শব্দের সৃষ্টি হয় যা নাক ডাকা হিসেবে ধরে নেই আমরা। কাত হয়ে বা যে কোন একপাশ হয়ে ঘুমালে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ওজন কমানোর চেষ্টা করুন
ওজন বাড়ার সাথে নাক ডাকার সম্পর্ক রয়েছে। ওজন বাড়লে গলায় মেদ জমে এতে শ্বাসনালীর ব্যাস কমে আসে যা নাক ডাকার উদ্রেক করে। তাই ওজন কমানোর চেষ্টা করুন নাক ডাকা কমে যাবে।
পরিমিত ঘুমান
ঘুম কম হলে নাক ডাকার প্রবণতা বৃদ্ধি পায়। যারা প্রতিদিন ৬ ঘণ্টার কম ঘুমান তাদের নাক ডাকতে বেশি দেখা যায়। এর কারণ হিসেবে ডাক্তাররা বলেন, যারা কম ঘুমান তাদের ঘুমের চাহিদা রয়ে যায়, ফলে ঘুমুতে গেলে অনেক বেশি গভীর ঘুমে চলে যান এবং ক্লান্তির জন্য শরীরের মাংসপেশি এলিয়ে পরে। এতে নাক ডাকা শুরু হয়।
বালিশ বদলে ফেলুন
ঘরের ধুলোময়লাতে থাকা ডাস্ট মাইট বা এলার্জি সৃষ্টিকারী পদার্থ নাক ডাকার জন্য দায়ী। এই ডাস্ট মাইট বিশেষ করে বালিশে বাসা বাঁধে। যদি কোন কিছুতেই নাক ডাকা না কমে তাহলে বালিশ বদলে নতুন বালিশ আনুন।
ঘুমের মাঝে নাক ডাকেন? জেনে নিন মুক্তি পাবার সহজ কৌশল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।