somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানের হালুয়া!

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সদা সত্যি কথা বলিবে এই কথাটা আসলে সিরিয়াসলি পালন করা রিস্কি। এই ধরেন রাস্তা দিয়ে হেটে চলা ইচড়ে পাঁকা ভাইস্তাকে ডেকে ,”কি খবর?” জিজ্ঞেস করতেই ভাইস্তার সত্যালাপে যদি শুনতে হয়

“আর খবর! গতকাইল রাইতে আব্বা বাসায় আইসা দেখে খাওনের টেবিলে ডাইল ভাত আর আম্মা জান সিটিং রুমে বইসা কানতেছে। বাপে ভাবছে নানী মারা গেছে তাই ডাইল ভাত খাইয়া ঢেঁকুর তুলতে তুলতে আম্মাজানরে যখন ডাক দিলো তখন তার কস্টের উত্তর,”পটলের এই বয়সে ক্যান্সার হইলো, ওর মায়ের কান্না সহ্য করতে পারছি না!” তখন বাপজান চ্যাঙ্গা দিয়ে থালটা ভাংতেই বুঝতে পারলাম ঘরের ভিতর মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হইয়া গেছে। যখন পরিস্থিতি যুদ্ধবিরতির দিকে তখন আব্বাজান আমারে ডাক দিয়া জিগায় সারা দিন ঘরে কি কাম হইছে... তখন তো বুঝতেই আছেন আমার কি অবস্থা! আব্বা জানের পক্ষে গেলে আম্মাজানের কিল আর আম্মাজানের পক্ষে গেলে বাপের বনচটকানা।”

তখন আপনি কিঞ্চিৎ চিন্তিত হইয়া যদি জিজ্ঞেস করেই ফেলেন,” তো তুমি কুজা হইয়া হাটতেছো কেন? উত্তর কুন পক্ষে গেছে?”

ভাইস্তা নিজের পিঠে হাত দিয়ে উহু আহা করতে করতে,”আর পক্ষ! জাতিসংঘের মতো নিরপেক্ষ আচরন করতে গিয়া বইলা ফেলাইছি যে কানে হেডফোন দিয়া সারা দিন ঘুমাইছি। আর যায় কই! গত বছর বার্ষিক পরীক্ষায় ফেল করছি কেন সেই কারন দর্শানোর নোটিশ দেবার আগেই নীরিহ ইয়েমেন বানাইয়া পিঠে বড় বড় বোমা মারলো দুইজনই। তারপর যুদ্ধ শেষ!”

“তো এখন যাও কই?” আপনার চিন্তিত প্রশ্নের উত্তর,”আর কই যাবো! ছালা কিনতে যাই। ডিশের তার কাটনের চেস্টা করলাম কিন্তু চাক্কু দিয়া মোটা তার কাটলো না। তারওপর আম্মাজান যেভাবে নজর দিতেছে মনে হইতেছে দেশের ডিজিএফআই বাংলা ভাইরে নজরদারীর ওপর রাখছে।এখন পিঠে ছালা ছাড়া গতি নাই!”

সেজন্যই বলা যায় কৌশলী হতে দোষ নাই। সত্য কথা সবসময় বলাও ঠিক না। আবার জায়গায় বেজায়গায় সবকিছু বলাও ঠিক না। এই যেমন ছোটকালে আমি একটু বেশী রকমের ভোম্বল ছিলাম। আমার অন্যান্য কাজিনরা সে হিসেবে বেশ চালাক চতুর ছিলো। একজন ব্লাক বেল্ট, আরেকজন সুন্দর গান গাইতো আরেকজন প্রতি ক্লাসেই ফাস্ট আরেকজন তার পিতার ব্যাবসায় ভালোই সাহায্য সহযোগিতা করতো। তো একবার ঈদের দিন সবাই বললো একটা কিছু করে দেখাইতে। তো আমি ঐ ব্লাক বেল্ট রে ডাক দিয়া জিগাইলাম
: ধরেন আপনারে বলা হইলো শূন্য থিকা ২০০ এর মধ্যে একটা সংখ্যা বেছে নেন এবং এটা মনের ভিতর রাখেন।
: রাখলাম।
: তারপর তার সাথে ১০ গুন করে ২০ ভাগ করে শূন্য যোগ করেন।
: করলাম
: তারপর চোখ বন্ধ কইরা শুন্য দিয়া গুন করলে যেটা দেখবেন সেইটা কিন্তু আমি জানি।
: কি জানোস?
: সবকিছু অন্ধকার দেখতেছেন না?

সেই কাজিন চোখ খুলে সোজা এক বনচটকানা মারলে আমার চশমাটা ফুড়ুৎ করে উড়ে যায় আর আমি দিনের বেলা চান তারা দেখতে থাকি।

তাই বলা হয় সর্বদা মুখ খুলতে নাই!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:১২
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×