মাস খানেক আগের কথা। বড় ভাইয়ের সাথে হাঁটছিলাম।
- ভাই অনেক তো হল, এইবার বিয়া শাদী করে ফেলেন
- পাত্রী খুঁজে দে
- আমি পাত্রী কোত্থেকে পাব? নিজের পাত্রীই খোঁজা শুরু করলাম না !
- তাইলে বলিস ক্যান?
- ভাই একটা কাজ করতে পারেন। আমরা ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব থেকে একটা ম্যাগাজিন বাইর করতেছি। স্পন্সর সঙ্কট !!! আপনার জন্য একটা পাত্রী চাই অ্যাড দিয়ে দেই। মাত্র ৫০০০ টাকা দিবেন। কাজ হয়ে যাবে।
আমি যে ফাইজলামো করলাম, ভাই এইটা বুঝলেন ঠিকই। তারপরও হাসতে হাসতে জিজ্ঞাস করলেন, “ কি লেখবি অ্যাড এ? “
- পয়লা আপনের ছবি দিব। এরপর আপনার কোয়ালিফিকেসন্স। তারপর দেয়া হবে পাত্রীর জন্য রিকুয়ারড কোয়ালিফিকেসন্স। যেমন ধরেন, ফর্সা হইতে হবে, চান্দের মত সুন্দর হইতে হবে, আদব কায়দা সম্পন্ন হইতে হবে (ভাইয়ের মুখ খুশি খুশি লাগছে)...... তারপর মনে করেন উচ্চশিক্ষিত হতে হবে, বৈবাহিক জীবনে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে............
ভাই হঠাৎ দাঁড়ায়ে পরলেন। যদিও ভাই বুঝলেন এইটাও ফাইজলামো, তারপরও মনে হয় ধাক্কাটা সামলাতে একটু সময়ের দরকার হয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


