somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসরঘর -কিছু শিক্ষা

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবেমাত্র বিয়ের কলেমা শেষ হল সদ্য বিদেশ ফেরত নাসিরউদ্দিন শেখ-এর। দীর্ঘদিন আরব দেশে থাকায় সবাই তাকে "আরব শেখ" বলে ডাকে। নামে যেমন কাজেও তেমন সে। সবসময় শেখদের মত মাথা উঁচু করে চলে। উচ্চবংশীয়, অর্থনৈতিক অবস্থাও চোখে পড়ার মত। তবে তার শ্বশুর বাড়ীর অবস্থা তেমন ভালো নয় কিন্তু শিক্ষিত পরিবার। শিক্ষিত আর মেয়ে রূপসী হওয়ায় সে এই পরিবারে সম্মন্ধ করে।
মহাধুমধামের সাথে বিয়ে সম্পন্ন হওয়ার পর শেখ সাহেব দাম্পত্য জীবনের সবচেয়ে উত্তেজনাকর আর রোমাঞ্চকর রাত-বাসররাতের জন্য অপেক্ষা করতে থাকে। দেরী হওয়ায় ভিতরে ভিতরে উত্তেজনা অনুভব করে সে।
একসময় আসে সেই মাহেন্দ্রক্ষণ। শেখ সাহেব মাথা উঁচু করে পৌরুষত্বের জ্বলজ্বলে ভাব ফুটিয়ে ঢুকতে যায় সেই প্রত্যাশিত বাসরঘরটিতে যেখানে বসে আছে তার রূপসী বধূ। কিন্তু ঢুকতে যেতেই দুর্ঘটনা, মাথার সাথে টক্কর লাগে বাসরঘরের দরজার উপরের চৌকাঠের। প্রথমে মাথাটি তার ভনভন করতে থাকে, তারপর ফুলে যায়। চক্ষুলজ্জায় কিছু হয়নি এমন ভাব ফুটিয়ে এগিয়ে যায় বাসরখাটের দিকে।
সকালে ঘুম থেকে উঠে শেখ সাহেব অবাক হয়ে লক্ষ্য করে তার শ্বশুর বাড়ীর প্রতিটি দরজা অনেক নীচু করে তৈরী করা আর নীচের চৌকাঠ অনেকটা উঁচু। কৌতূহল চাপতে না পেরে সে তার শ্বশুরকে জিজ্ঞেস করে এর কারণ। উত্তরে তিনি যা বললেন তাতে শেখ সাহেবের পৌরুষত্ব,বংশীয় মর্যাদা আর অর্থনৈতিক যে অহংকার ছিল তা নিয়ে তাকে দ্বিতীয়বার ভাবতে হল।
দরজা নীচু করে তৈরীর কারণ হল সবাই যাতে মাথা নীচু করে বিনয়ী হয়ে চলার চেষ্টা করে আর নীচের চৌকাঠ উঁচু রাখার কারণ হল সবাই যাতে দেখেশুনে পথ চলে। বিনয় ও বিনম্রতাকে পরিবারের সদস্যদের অভ্যাসের অংশে পরিণত করার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার হচ্ছে অপরাধীদের শ্বশুরবাড়ী। এখানে মূলত একজন অপরাধী নিজের কৃতকর্মের ফল ভোগ করে, আবার নিজেকে সংশোধন করারও সুযোগ পায়। বিভিন্ন কাজে নিজেকে দক্ষ করে যাতে পরবর্তী মুক্ত জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারে।
কারাগারে প্রবেশের জন্য বিরাট ফটকের মধ্যে থাকে ছোট একটা "পকেট গেইট " যা এই শ্বশুর বাড়ীতে ঢোকার প্রথমেই কোন অপরাধীকে সংশোধনের প্রথম শর্ত-বিনয়ী হওয়ার শিক্ষা দেয়।
প্রাক্তন মন্ত্রী লতীফ সিদ্দিকী এখন একটি আলোচিত নাম। হজ্ব, তাবলীগ -জামায়াত নিয়ে বিরূপ মন্তব্য করে সম্প্রতি তিনি অপরাধী বিবেচিত হয়েছেন। তার মতে "আধুনিক" আর "মুক্ত" মানুষ হিসাবে তিনি এইসব কথা বলেছেন। অহংকার ও দাম্ভিকতা তাকে অক্টোপাসের মত জড়িয়ে ধরেছে অথচ একজন আধুনিক মানুষ মানেই হল একজন বিনয়ী মানুষ। তিনি শ্বশুরবাড়ীরূপী কারাগারে ঢোকার সময়ও পকেট গেইট ব্যবহার না করে প্রধান গেইট ব্যবহার করতে দিতে বাধ্য করে প্রমান করে দিয়েছন যে "বিনয়ী" শব্দটি তার ডিকশনারিতে নাই।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×