somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরী তাহমিনা ও বিশুদ্ধ পানি

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিঝুম রাত, চারিদিকে কালো অন্ধকারের নীরবতা, শুধু মাঝে মাঝে খোলা দক্ষিণের জানালা দিয়ে ঝিঁঝিঁ পোকার ডাক ভেসে আসছে। এর মধ্যে তাহমিনা গুন গুন শব্দ করে পড়ে যাচ্ছে। দুদিন পর তার স্কুল ফাইনাল পরীক্ষা।
জানালার পাশে বসা তাহমিনার চুলগুলো ঝিরঝির বাতাসে মাঝে মাঝে কপালে এসে পড়ছে, এতে তার মনোযোগ ব্যাহত হচ্ছে। " শারীরিক শিক্ষা " -বিষয়ের একটি অধ্যায় কিছুতেই তার মাথায় ঢুকছে না। সে পড়ছে আর লজ্জায় লাল হচ্ছে, পড়াগুলো এমন গোপনীয় পড়তেও লজ্জা করে।
আজ সকালে প্রাইভেট টিউটর এই অধ্যায়ের পড়া না পারায় অনেক বকা দিয়েছে, বলছে - পৃষ্ঠাগুলো পানি দিয়ে ধুয়ে সেই পানি খেয়ে ফেলতে - তাতে নাকি পড়া মনে থাকবে।
অপমান ! অনেক অপমান ! এত অপমান সুন্দরী তাহমিনা সহজে হজম করতে পারছে না। যতবার কথাগুলো মনে হচ্ছে ততবার রাগে তার শরীর রি রি করছে।
সত্যি সত্যি তাহমিনা বই থেকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেললো, তারপর এক গ্লাস পানি এনে পৃষ্ঠাগুলো ডুবিয়ে সেই পানি খেয়ে ফেললো।
সুন্দরী তাহমিনার এতে পড়াগুলো মনে গেঁথে গেলো কিনা জানিনা তবে এমন একধরনের "পানযোগ্য " বই আবিস্কৃত হয়েছে যার মধ্যে থেকে তথ্য ও বিশুদ্ধ পানি -দুই -ই মিলবে। যুক্তরাষ্ট্রের কারনেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষক টেরি ডানকোভিচ এই বইটি আবিস্কার করেন।
এই বইয়ের মুল কারিশমা রয়েছে এর লেখায়। লেখাগুলো রুপা আর তামার খুদে আস্তরণ দিয়ে লিখিত যা মূলত পানিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ৯৯ শতাংশ পর্যন্ত মেরে ফেলতে সক্ষম।
বইয়ের প্রতিটি পৃষ্ঠাকে দুই অংশে ভাগ করে ব্যবহার করা যায়। পৃষ্ঠার কোন একটি অংশকে পানির পাত্র, জার বা কলসির মুখে রেখে ছাঁকনি হিসাবে ব্যবহার করা হয় যা পানিকে ব্যাকটেরিয়া মুক্ত করে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×