আমার বাবা আমাকে ম্যাট্রিক পরীক্ষার পর ৫০০টাকা দিয়ে নেত্রকোনার একটি বিখ্যাত মাজারে পাঠান টাকা টি দিয়ে দোয়া করে আসার জন্যে। আমি টাকাটি সেখানে না দিয়ে একজন ভিক্ষুক কে দিয়ে চলে আসি।
পরবর্তিতে আমি ম্যাট্রিকে গোল্ডেন এ+ না পাওয়ায় আমার মা আমাকে সরাসরি বলেন আমি ঐ কারণে পাইনি!
এটা আমার ঘরের কাহিনি ই বলে দিলাম। শুধু আমার ঘরেই না, আমি সর্বত্র এই কুসংস্কার দেখতে পাই।
বেশ কিছুকাল আগে মনে হয় এই দেওয়ানবাগি কে নিয়ে একটু নাচানাচি হইছিল! এখনো অনেকে দেখি কথা-বার্তা বলে তারে নিয়ে!! ধর্ম নিয়ে কথা বলাটা ব্লগে সমিচিন না, কিন্তু আসলে না করে পারতেসি না। মুসলমান হিসেবে এগুলা দেখাও দুর্ভাগ্যের চূড়ান্ত
(
নবী করিম(স।) এর অতি আদরের কন্যা আয়েশা(র।) কে দেওয়ানবাগি নিজের স্ত্রী হিসেবে দাবি করে থাকেন! )
কোরআন নাকি কোন কাজে আসে না! দেওয়ানবাগির ফতোয়া
এইসমস্ত কথাবার্তা সবাই জানে! এর আগে শুনসে, সোশ্যাল মিডিয়া তে বহুত ব্রেক ড্যান্স মারসে। কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় নাই!
হবে কেমনে?
দেশের হর্তাকর্তারাই তো তার মত বাটপারের কাছে ধরণা দেয়। তার গত ওরস এ ডানপাশে ছিলেন হাসানুল হল ইনু এবং বামপাশে ছিলেন এরশাদ।
এসমস্ত মানুষদের দ্বারা ইসলাম শেষ হয়ে যাবে এসব কথাও বলবো না, ইসলাম এট্টুকখানি একটা জিনিষ না। কিন্তু এর মাধ্যমে বিধর্মিরা প্রশ্রয় পায় এবং আমাদের দিকে আঙ্গুল তুলে বলতেই পারে "নিজের ঘর সামলা"!
অনেকদিন আগে এক "সুশীল" সমাজের লোক বলেছিলেন দাড়ি আছেন মানেই সে রাজাকার অথবা ঐরকম কিছু একটা!
আপনি বাংলাদেশে ৯০% এর বেশি লোক খুজে পাবেন যারা কোন না কোন পীরের মুরিদ! এবং তাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল যে পীর বা মাজারের মৃত ব্যাক্তিটি তাদের জন্য কিছু করতে সমর্থ্য!
আমাদের এর বিরুদ্ধে কর্তব্য কি তাও জানিনা!! কারণ বিশ্বাস সবচেয়ে বড় জিনিষ, কেউ কারো বিশ্বাস নড়াতে পারেনা!
আল্লাহ সেসমস্ত মানুষদের সঠিক রাস্তায় পরিচালিত হবার তৌফিক দান করুন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



