ধরেন ২ সংখ্যার ল.সা.গু করবেন! সংখ্যা দুইটা যদি ৩ আর ৫ হয় তাইলে তো দুইটা গুণ করে দিলেই ল.সা.গু বের হয়ে যায়।
ধরেন সংখ্যা ২টা হইল ১৬ আর ৩০। আমি চিরাচরিত নিয়ম টা আর টানবো না, সবাই জানে। আমার নিয়ম টাও আসলে ঐটার উপর ভিত্তি করেই।
১। প্রথমে দেখেন সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাই ভাগ যায়। (উপরের ক্ষেত্রে সর্ব্বোচ্চ ২ দিয়ে এরা ভাগ যায় )
২। যে কোন একটা কে ঐ সর্বোচ্চ যা দিয়ে ভাগ যায় তা দিয়ে ভাগ করেন। (আমরা ১৬ কে করলাম, ১৬/২=৮)
৩। অপর যে সংখ্যা আছে তাকে অপরটা ভাগ করে যা পেলেন তা দিয়ে গুণ করেন। ( ৩০*৮=২৪০ )
৪। এই গুণফল-ই আপনার ল.সা.গু
তিন সংখ্যার ল.সা.গু করার ক্ষেত্রে এই নিয়ম খাটবে, কিন্তু আপনার কাজ বেশি করতে হবে। প্রথমে যে কোন ২টার ল.সা.গু বের করবেন, পরে তৃতীয় সংখ্যা আর অপর দুইটার ল.সা.গু এর ল.সা.গু বের করবে!
যেমন ধরেন ১৬ আর ৩০ এর সাথে ২১০ এর ল.সা.গু করবেন।
#আমরা জানি যে ১৬ আর ৩০ এর ল.সা.গু ২৪০।
১। ২৪০ আর ২১০ এর মধ্যে উভয়ই ৩০ দিয়ে ভাগ যায়।
২। ২১০ কে ৩০ দ্বারা ভাগ করে পাই=৭।
৩। থাকে ২৪০, ২৪০*৭=১৬৮০। ইহাই ল.সা.গু
নিয়ম টা ঘুড়ানো পেচান মনে হইলেও মুখে মুখে ল.সা.গু করার ক্ষেত্রে বেশ কাজে দিবে ইনশাল্লাহ।
{ ব্যাপারটা আমার নিজের আবিষ্কার, কোথা থেকে কপি মারা না। তাই ভূল-ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন }
[ একটু পার্ট নিলাম আরকি
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



