somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

farabi1986
আমি শাফিউর রহমান ফারাবী। এটা আমার সামুর আরেকটা আইডি। সামুতে আমার মূল আইডি হল এটা http://www.somewhereinblog.net/blog/farabi2012 আমার মূল আইডি দিয়ে যখন সামুতে পোস্ট ও কমেন্ট করতে পারি না তখন আমি এটা ব্যবহার করি।

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার কৃতজ্ঞতা

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কারনে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো আর তা হলো এইবার আওয়ামী লীগ সরকার আসার পর ডানপন্থী দলের অনেক ছেলে পুলে জেল খাটছে। এই অভিজ্ঞতার কিন্তু ভাই দরকার ছিল। যেমন আপনার ইচ্ছা হল গোসল করতে সাথে সাথে আপনি পুকুরে যেয়ে একটা ডুব দিয়ে আসতে পারেন বা বাথরুমের ভিতর শাওয়ার ছেড়ে একটা আরামের গোসল দিয়ে দিলেন। কিন্তু আপনি কি জানেন যে জেলখানার ভিতর গায়ে একটু বেশী করে প
ানি ঢালা যে একটি অসম্ভব ব্যাপার। শত শত লোকের সাথে হাউসে দাড়িয়ে গোসল করতে হয়। তাও হাউসে পানি থাকে মাত্র ২৫ মিনিট। অনেক হাজতীর তো শুধু এটাই তৃপ্তি যে গোসল করার সময় তার গায়ে ১ মগ পানি ঢালতে না পারলেও অন্যের পানির ছিটাটা তার শরীরে পড়ছে। আমি আপনি চাইলেই এখন রাস্তায় হাটতে পারবো, মাঠে যেয়ে খেলা দেখতে পারবো কিন্তু হায় কত লোক আছে দিনের পর দিন বিকাল ৫ টা থেকে ফজর পর্যন্ত একটা রুমের ভিতর ৫০ জন মিলে গাদাগাদি করে বন্দী থাকে। শুধু ফজর থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেল খানার ভিতর নিজের রুমের বাইরে একটু হাটার সুযোগ পায়। রাস্তায় নিজের মত করে হাটা, একটু ভালভাবে গোসল করার ভিতর যে কি মজা এটা শুধু সেই জানে যে অন্তত ১ মাস জেল খাটছে। মিষ্টি কুমড়া লালশাক পালংশাক কলমীশাক পাটশাক লতা পুইশাক তো আমাদের সবার প্রিয় খাবার। কিন্তু হায় জেল খানার ভিতর শাকান্ন যেন একটা কল্পনা। যে লোকটা ২০ টা বছর ধরে জেল খাটছে সে তো এইসব তরকারি শাকের স্বাদ ভুলেই গেছে। আপনি পয়সা খরচ করলে জেল খানার ভিতর মাদক দ্রব্য নিয়া আসতে পারবেন কিন্তু একটু শাকান্ন একটু বেশী পানি দিয়া ভালভাবে গোসল করা এটা একটা অসম্ভব ব্যাপার। আমরা অনেক সময়ই আল্লাহ সুবহানাতায়ালার প্রতি অভিমান করে আত্মহত্যা করে ফেলি কিন্তু আমরা কি কখনো একটু চিন্তা করে দেখছি যে একটা নিরপরাধ লোক প্রতিবেশীর সাথে জমি নিয়া মামলা মোকাদ্দমার কারনে বা গ্রামের চেয়ারম্যানের রোষানলে পড়ে মিথ্যা খুনের মামলায় সাজা প্রাপ্ত হয়ে আজকে ২০ টা বছর ধরে রাস্তায় হাটতে পারে না, খোলা মাঠে পূর্ণিমার জোত্‍স্না দেখতে পারে না তার তুলনায় আল্লাহ সুবহানাতায়ালা আমাদের কে কত কত ভাল রাখছে।

আমার জেল জীবনের স্মৃতিকথা ৫ম পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন

আমার জেল জীবনের স্মৃতিকথা ৪র্থ পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
আমার জেল জীবনের স্মৃতিকথা ৩য় পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
আমার জেল জীবনের স্মৃতিকথা ২য় পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
আমার জেল জীবনের স্মৃতিকথা ১ম পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×