somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

farabi1986
আমি শাফিউর রহমান ফারাবী। এটা আমার সামুর আরেকটা আইডি। সামুতে আমার মূল আইডি হল এটা http://www.somewhereinblog.net/blog/farabi2012 আমার মূল আইডি দিয়ে যখন সামুতে পোস্ট ও কমেন্ট করতে পারি না তখন আমি এটা ব্যবহার করি।

The Unbreakbles: banged up abroad, National Geographic Chanel এর একটি অসাধারন অনুষ্ঠান ;) ;) ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

The Unbreakbles: banged abroad এই অনুষ্ঠান টা হল National Geographic Chanel এর একটি অসাধারন অনুষ্ঠান। একটা লোক কিভাবে জেল খানায় গেল, তারপর তার জেল জীবন, পরিবার থেকে বিচ্ছেদের কষ্ট, জেল খানার ভিতর বিভিন্ন অনিয়ম দূর্নীতি এবং সর্বশেষ কিভাবে সে জেল খানা থেকে পালিয়ে আসল এটা এত চমৎকার ভাবেই দেখানো হয় যে আমি এখন পুরা ভক্ত হয়ে গিয়েছি এই অনুষ্ঠান টার। যেহেতু ডান পন্থী ছাত্র রাজনীতির কারনে আমি ১ মাস চট্রগ্রাম কারাগারে জেল খাটছি তাই The Unbreakbles: banged abroad অনুষ্ঠান টার প্রতিটা পর্বই আমি দেখতে চাই। তবে বিদেশের জেল খানা আর বাংলাদেশের জেল খানার মাঝে একটি মৌলিক পার্থক্য হল যে বিদেশের জেলে ফোনে কথা বলা যায় আত্মীয় স্বজনের সাথে কিন্তু বাংলাদেশের জেল খানাগুলিতে তা অসম্ভব একটি ব্যাপার। জেল খানায় সকাল বেলায় ফযরের পর ৪ জন ৪ জন করে আমাদের কে এক লাইনে বসতে হত যেটাকে বলা হয় জেল খানার ভাষায় ফাইল। কারা রক্ষীরা যখন বন্দী গুনতে আসত তখন এই ফাইল আকারে জেল খানার সবাই কে এক লাইনে বসে থাকতে হত। ফযরের পর, যোহরের আগে আর বিকাল ৫ টায় লকআপ করার আগে এই ৩ বার জেল খানায় গুনতি হয়। তখন নিজেকে এত ছোট লাগত যে মনে হত এই অপমানের চেয়ে মরে যাওয়া ভাল ছিল। আমার ১ মাস জেল জীবনের মাঝে ২০ দিনই পরেছিল রমযান মাস। আপনারা শুনলে হবাক হবেন যে রমযান মাসে জেল খানার সেহরীতে শুধু ভাত আর ডাল দেয়া হত। এই ভাত আর ডাল খেয়ে জেল খানার শতকরা ১০ ভাগ বন্দী রোযা রাখত। আর জেল খানার শতকরা ৯০ ভাগ বন্দীই রোযা রাখে না।

জেল খানায় আমাদের মুল কাজটা ছিল পানি সংগ্রহ করা। ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মানুষের সাথে হুড়াহুড়ি করে আমাকে খাবার পানি সংগ্রহ করতে হত। এই পানি সংগ্রহ করতেই আমার দিনের ২-৩ ঘণ্টা সময় ব্যয় হত। জেল খানায় খাবার পানি আর ওযু গোসলের পানি সংগ্রহ করাই ছিল আমাদের মুল কাজ। জেল খানায় পানির খুব কষ্ট। কারন চট্রগ্রাম জেল খানায় বন্দী ধারন ক্ষমতা হল ১৫০০ আর থাকে ৪৫০০ বন্দী। প্রতিদিন ৬০ করে জামিন পায় আর ৬০ করে নতুন হাজতী আসে। তাই জেল খানায় মানুষ কমেও না আবার বাড়েও না। কি আজিব ব্যাপার!

জেল খানা থেকে টাকা কামানো যায় এই কথাটা সত্য। কিভাবে টাকা কামানো যায় তা এখন আপনাদের কে একটু বলি। ধরেন আমার পিতা আমাকে ২০০০ টাকা দিল জেল খানার ভিতরে খরচ করার জন্য। এই যে আমার পিতা আমাকে ২০০০ টাকা দিল এই টাকা টা কিন্তু আমি জেল খানার ভিতরে নিতে পারবো না। জেল খানার প্রত্যেক বন্দীর নামে একটা P.C. Card থাকে যেটার মানে হল Personal Card. ঐ কার্ডে আমার নামে ২০০০ টাকা লিখা থাকবে। জেল খানার ভিতরে প্রতি ভবনে একটা রুম থাকে যেখানে বিভিন্ন শুকনা জিনিস যেমন বিস্কুট, আলু, কলা ফলমূল প্রভৃতি বিক্রি হয়। প্রত্যেকে তার P.C. Card দিয়ে এইসব জিনিস কিনে। তবে জেল খানার ভিতর সবচেয়ে বেশি বিক্রি কি হয় জানেন ? সেটা হল সিগারেট। এই সিগারেট কিন্তু খাওয়ার জন্য কেউ কিনে না। কেন কিনে বলি। জেল খানার ভিতরে গোসল করা খুব কষ্টকর। হাউসে নেমে হুড়াহুড়ি করে গোসল করতে হয়। তো আপনি যদি প্রতি সপ্তাহে ১ টা করে গোল্ডলিফের প্যাকেট ঐ কয়েদীকে দেন যে পানির দায়িত্বে থাকে তাইলে সে আপনাকে প্রতি সপ্তাহে মোটামুটি ভাবে গোসল করার পানি দিবে। এইভাবে সে যে গোল্ডলিফের প্যাকেট গুলি পাবে ধরেন ১০ প্যাকেট গোল্ডলিফ দাম ৭০০ টাকা। এই ১০ প্যাকেট গোল্ডলিফ সে কোন কারা রক্ষীর মাধ্যমে বাইরে বিক্রি করবে ৬০০ টাকায়। এরমধ্যে ১০০ টাকা আবার ঐ কারা রক্ষীর পারিশ্রমিক। তাইলে থাকে ৫০০ টাকা। এই ৫০০ টাকা কারা রক্ষী ঐ কয়েদির নামে তার P.C. Card এ জমা দিয়ে দিবে, তারপর ঐ কয়েদি P.C. Card এর ৫০০ টাকা দিয়ে জেল খানার ভিতর বিভিন্ন খাবারের জিনিস কিনবে। আবার ঐ সিগারেটের প্যাকেট অন্য ভাবেও ব্যবহৃত হয়। যেমন ঐ কয়েদির কোন আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসলে সে ১০ প্যাকেট গোল্ডলিফ কোন কারা রক্ষীর মাধ্যমে তার ঐ আত্মীয় স্বজন কে দিবে। ঐ ১০ প্যাকেট গোল্ডলিফের মাঝে কারা রক্ষী নিবে ১ প্যাকেট আর বাকী থাকে ৯ প্যাকেট গোল্ডলিফ। ঐ ৯ প্যাকেট গোল্ডলিফ তার ঐ আত্মীয় স্বজন জেল খানার বাইরে কিছু নির্দিষ্ট দোকানে বিক্রি করে যে টাকা পাবে তা নিয়ে চলে যাবে। এইভাবে জেলে থেকে অনেক কয়েদী সংসার চালায় বা বাপ মাকে টাকা দেয়। আমার মনে হয় না বাংলাদেশের চেয়ে এত বিচিত্র দেশ এই পৃথিবী তে আছে। জেল না খাটলে আমি আসলে এই অদ্ভুত দেশের অনেক কিছুই
তবে জেল খাটার ফলে একটা জিনিসই আমি খুব ভাল করে বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাতায়ালা অনেকের চেয়ে আমাদের কে অনেক অনেক ভাল রেখেছেন। কারন মিথ্যা মামলায় ২০ বছর ধরে জেল খাটতাছে এরকম লোক বাংলাদেশের জেল খানা গুলিতে প্রচুর আছে। একটা সময় আমার বস্তির লোকদের দেখলে খারাপ লাগত। কিন্তু ১ মাস জেল খাটার পর আমার আর বস্তির লোকদের দেখলে খারাপ লাগে না। কারন ঢাকার বস্তির লোকেরা চাইলেই রামপুরা খিলগাঁও মিরপুর থেকে ঘুরে আসতে পারে। কিন্তু চট্রগ্রাম জেল খানায় ১০ ট্রাক অস্ত্র মামলায় আটক সেনা বাহিনীর সাবেক বিগ্রেডিয়ার জেনারেল, মেজর জেনারেলরাও জেল খানায় ডিভিশনে বসে দিন কাটাতে হয়। একটা সুস্থ সবল মানুষ সারাদিন একটা ৫ তলা ভবনে আবদ্ধ আর বিকাল ৫ টার পর মুরগির খোয়ারের মত একটা গন রুমে রাত কাটান সেটা যে কি কষ্টকর এটা যে জেল খাটছে সেই জানে। এই পৃথিবীতে স্বাধীনতার চেয়ে বড় আনন্দ আর কিছু নাই।

আমার জেল জীবনের স্মৃতিকথা ৫ম পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন

আমার জেল জীবনের স্মৃতিকথা ৪র্থ পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
আমার জেল জীবনের স্মৃতিকথা ৩য় পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
আমার জেল জীবনের স্মৃতিকথা ২য় পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
আমার জেল জীবনের স্মৃতিকথা ১ম পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×