somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মান্নত করলেই মুশকিল আসান হয়, আমার কি দোষ?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্ট্রক করলাম। স্ত্রী মোটা টাকা ঋণ করে চিকিৎসা করাল। চাকুরী এবং বেতন বন্ধ ছ’মাস। চিকিৎসা ও সংসার সব ঋণের উপরে। কি উপায় হবে? স্ত্রী বললেন, আল্লাহ ভরসা। তো যে জমির মোটে কোন ক্রেতা নেই সে জমির ক্রেতা এসে হাজির। জমি বিক্রি হলো চওড়া মূল্যে। স্ত্রী বলল, বাসস্থান বানাও। কিন্তু বিল্ডিং বানাতে গিয়ে মাঝপথে টাকা শেষ। তারপর টাকা আসবে কোথা থেকে?

জমি অন্যের দখলে। আমাদের বিপক্ষে অন্য পক্ষ মামলা করে জয়ী হয়েছে। আমরা আপিলে গেলাম।ক্রেতা সব এসে ফিরে চলে যায়। আমরা ধরেই নিলাম এ জমি বিক্রির টাকা আমাদের কপালে নাই। এদিকে বিল্ডিং যা করলাম তা’ বাসযোগ্য করতে আরো অনেক টাকার দরকার। অথচ টাকার উৎস হলো শুধুমাত্র সেই জমি।আমার স্ত্রী নেছারাবাদ (ঝালকাঠি) ইয়াতিম খানায় মান্নত করলেন মোটা টাকা।তারপর ক্রেতা এলো। প্রায় তিনকোটি টাকা দিয়ে জমিটা কিনে নিলো। বিল্ডিং বাসযোগ্য হয়ে তাতে বসবাস শুরু করলাম। মেয়ে বিয়ে দিলাম। সব ঋণ শোধ করলাম।সব মুশকিল আসান।

অফিসের সব কাজ পেন ড্রাইভে। সেটা হারিয়ে গেল। কেউ জানে না পেন ড্রাইভ কোথায়? তারপর নেছারাবাদ এতিম খানায় একশত টাকা মানত করলাম। সাথে সাথেই একজন পকেট থেকে পেন ড্রাইভ বের করে দিয়ে বলল, এই নিন আপনার পেন ড্রাইভ।

মেয়ের বিয়ে হয় না। স্ত্রীকে বললাম, যাই তবে বেলাল হুজুরের কাছে। হুজুর তদবীর দিলেন। ঝালকাঠি আসার পর স্ত্রী জানালেন। মেয়ের বিয়ে ঠিক।তারপর মেয়ের বিয়ে হয়ে গেল।

যতবার গণি ততবারেই দেখি একটি সিপিও নেই। সরকারী ম্যাশিন। এবার না চাকুরী নিয়ে টান বাজে। কিন্তু এমন কঠিন নিরাপত্তার ভিতর ওটা চুরি হলো কেমন করে? অফিস সহায়ক দিয়ে অনেকবার ম্যাশিন গণালাম সেও বলল, একটা সিপিও নেই। মনে অনেক অশান্তি নিয়ে বিষয়টা সুরাহার জন্য নেছারাবাদ ইয়াতিম খানায় দু’শত টাকা মান্নত করলাম। তারপর দিন অফিস সহায়ককে বললাম সব সিপিওর নাম্বার কাগজে লিখ দেখি কোন সিপিও হারিয়েছে। সে সব সিপিওর নাম্বার কাগজে লিখে বলল, স্যার সব সিপিওরে নাম্বারই তো আছে। আমি বললাম তাহলে গণনায় একটা কম হলো কেন? তুমি আবার সিপিও গুলো গণনা কর। সে গণনা করে বলল, সিপিও সবগুলোই আছে। তারপর আমি গণনা করে দেখলাম সব সিপিও আছে। সাথে সাথে গিয়ে ইয়াতিম খানায় দু’ইশত টাকা দিয়ে আসলাম।

আমার এক বস। কিছুতেই বদলী হতে পারছিলেন না। তারপর তিনি নেছারাবাদ মোটা টাকা মান্নত করলেন। তাঁর বদলী হয়ে গেল। তিনি কড়কড়ে নোটের মোটা অংকের টাকা নেছারাবাদ দিয়ে আসলেন। নেছারাবাদের (ঝালকাঠি) রাস্তার পাশে বড় দান বাক্স আছে। রাস্তার দু’ধারে দু’জন টাকা কুড়ানি সব সময় থাকে। তিন সিপ্টে প্রতি দিন ছ’জন টাকা কুড়ায়। গাড়ি যেতে যেতে রাস্তায় টাকা পড়তে থাকে আর টাকা কুড়ানিরা টাকা কুড়াতে থাকে। মান্নতের টাকা কিন্তু মান্নত পুরণ হলে দেওয়া হয়। এত্ত লোকের মান্নত পূরণ! ইয়াতিমরা ভালো ভাবে খেয়ে দেয়ে লেখা পড়া করছে। সকলি আল্লাহর ইচ্ছা। মান্নতে লোকের মুশকিল আসান হয় এবং তাতে ইয়াতিমের রিজিক মিলে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০১
৩০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×