তোমাকে চাওয়া!!!
দুঃখিনী মা যখন তার বাচ্চাকে নুন আর পান্তা ভাত দিতে গিয়ে তার অজান্তেই চোখের পানি ফেলে ঐ নোনা ভাতকে আরেকটু হলেও নোনা করে ফেলে ; তখন আমি তোমাকে চাই।
তখনও আমি তোমাকে চাই; যখন ছোট্ট শিশুটি ইট ভাংতে ভাংতে পাশের একটি ভাগ্যাবান শিশুকে খেলতে দেখে, স্কুলে যেতে দেখে... আর সেই দেখার কারনে অন্যমনস্ক হয়ে হাতুড়ির বাড়িটি ইটের উপর না ফেলে নিজের হাতের উপরই ফেলে বসে!!
সেই বৃদ্ধটির দিকে তাকিয়েও আমি তোমাকে চাই যখন সে তার সামনে জ্বলতে থাকা আগুনের শেষ ফুলকিটি নিভে যেতে দ্যাখে। আর পরক্ষনেই শীত জেঁকে বসে তার ঝুলে পড়া চামড়ার উপর। যেন একটু কাঁপিয়ে দিতে মজা পায়- যে মানুষটি সারা জীবন দুনিয়া কাঁপিয়ে বেড়িয়েছে! তাকেই যেন কাঁপানোর পন করে হতচ্ছাড়া শীত!
যে বাবা বহু আগে ন্যায়ের সংগ্রামে প্রাণ দেওয়া ছেলে হারানোর দুঃখের বহিপ্রকাশ ঘটায় বৃষ্টির সময়ে; কারন সে একমাত্র তার সৃষ্টিকর্তাকে তার চোখের পানি দেখাতে চায়। অন্য কেউ না দেখলেও বৃষ্টির শুদ্ধ পানি ঐ নোনা পানিকে ঠিকই সৃষ্টার কাছে বয়ে নিয়ে যায়! ঠিক তখনি আমি তোমাকে চাই।
যখন উচ্চ শব্দ দূষণ এর মধ্যেও কাজ করা শ্রমিকটির কাছে মেশিনের শব্দের চাইতে মনিবের বিষে ভরা কথা শুনতে বেশি খারাপ লাগে আর মনে মনে কখনো চিন্তাও করে ফেলে! আমি যদি কালা হতাম!!! সেই মনের চিন্তা বুঝতে বা শুনতে না পারলেও তোমাকে পেতে ইচ্ছা হয়।
যখন এতিম শিশুটি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও চোখ বুজে সব সহ্য করতে থাকে তার একমাত্র আশ্রয়স্থল আল্লাহর কাছে সব আবদার, অভিযোগ পেশ করার জন্য। তখনো তোমার অনুপস্থিতি আমাকে কাঁদায়।
জীবনের এই সব ছোট খাট (আসলেই কি?) ঘটনা দেখে তোমার সান্নিধ্য পেতে বড় ইচ্ছা হয়। আমি, আমরা যে তোমার ছোয়া, উপস্থিতির জন্য অধীর আগ্রহে প্রহর গুনছি! দেখা দাও, ধরা দাও হে ইসলাম। আমাদের ব্যর্থতা আছে মানি। তোমাকে গ্রহন বা লালন করার যোগ্যতা হয়তো আমাদের নেই তবুও তোমার প্রত্যাশায় আছি। তোমার আসল সৌন্দর্য্য, রুপ এখনও অনেকে দেখতে পায়নি বলে অন্য কিছুর পিছে তারা ছুটে বেড়ায়! তুমি তো এসেছ মানবতার কল্যানে। তোমার আসল ও পূর্ন সৌন্দর্য্য, রুপ নিয়ে আমাদের মাঝে হাজির হও। এই আমার মিনতি।
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।