somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা কিংবা বচন-২

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের বচনগুলোর লিংক :

১। অম্লতিক্ত অপ্রিয় সত্যাবলি

২। অম্লবচন-১

৩। অম্লবচন-২

৪। অম্লবচন-৩

৫। রম্যমধুর অম্লবচন

৬। অম্লবচন মধুরবচন - আমাদের মন ও মানবতা

৭। কবিতা কিংবা বচন

নিঠুর পৃথিবী

আমি এক আলাভোলা ঘরকুনো প্রেমখোর বাঁদর
ভালো লাগে সারাবেলা প্রেমবতী প্রেয়সীর আদর
অথচ সে সংসারের সব দায় আমার ঘাড়েতে করে ন্যস্ত
সারাদিন সংসারেই শত কাজে থাকে শশব্যস্ত
ঘরকোনে একা একা পুড়ে পুড়ে আমি হই ছাই
নিঠুরা এ প্রেমিকার এতটুকু দয়ামায়া নাই :(

২৯ নভেম্বর ২০২৩


১
সাধারণ মানুষের সাধারণ বৈশিষ্ট্য হলো, সে ভুল বা অপরাধ করে তা কখনো স্বীকার করবে না,
কিংবা কেন সে ভুল বা অন্যায়টি করেছে, তার পক্ষে হাজারটা যুক্তি বের করবে।

বিচারের রায় তোমার পক্ষে না গেলেই ভেবো না অন্যায় বিচার হয়েছে। একজন বিচারক বাদি-বিবাদি, সাক্ষী-সাবুদের সমুদয় সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করেই রায় দিয়ে থাকেন।

তোমার কাছে তোমার বিচার, আমার বিচার আমার কাছে
সত্যি বিচার আমাদের এই মনের ভেতর লুকিয়ে আছে।
তোমার চোখে ঠুলি পরা, আমার চোখেও তেমনি ঠুলি
আমরা নিজের ভুল দেখি না, অন্যে দেখে সে ভুলগুলি।

মানুষের বৈশিষ্ট্য হলো এমন - সে অপরাধ করবে, কিন্তু অপরাধ স্বীকার করবে না, তার শাস্তিও মেনে নিবে না।

২
যে তোমার পক্ষে কথা বলে নি, তাকে অযথাই শত্রু ভাবতে যেয়ো না, সে হয়ত সত্য কথাটিই বলেছে, যা তোমার বিপক্ষে পড়ে গেছে।
আজ না বুঝলেও, তার সত্যবচন হয়ত একদিন তোমার পক্ষেও যাবে, সেদিন তার সত্যবাদিতার মূল্য বুঝবে।

মানুষের বৈশিষ্ট্য হলো এমন - কেউ যদি মিথ্যা কথা বলে, তার ফল যদি তার পক্ষে যায়, সে মিথ্যাবাদীকেই বন্ধুরূপে গ্রহণ করবে।
পক্ষান্তরে, সত্যবাদী কোনো ব্যক্তির সত্যবচন তার বিপক্ষে গেলে সেই সত্যবাদী ব্যক্তি তার শত্রুতে পরিণত হবেন।

বুকে হাত দিয়ে বলুন, আজ আপনি কতগুলো মিথ্যা বলেছেন? কেন বলেছেন? এ মিথ্যাগুলো আপনাকে কী কী সুবিধা দিয়েছে?

৩
অনেক মেধা ও শ্রমের বিনিময়ে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জিত হয়। জনপ্রিয়তার সবচাইতে শক্তিশালী দিক হলো,
মানুষ জনপ্রিয় ব্যক্তির কোনো অপরাধই, তা সত্য হলেও, বিশ্বাস করতে চায় না। জনপ্রিয়তার সবচাইতে ঘৃণ্য দিক
কোনটি? এটিই।

এর দুঃখজনক দিক হলো, জনপ্রিয় ব্যক্তিদের কৃত অপরাধগুলো ভক্তদের আবেগাশ্রয়ী সহানুভূতির বন্যায় ঢাকা পড়ে যায়।

২৯ নভেম্বর ২০২৩


সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৫
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×