somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মজীবনের প্রথম ১০০ দিন, এই গাইডলাইন যা আপনাকে প্রথম একশ দিন কর্মক্ষেত্রে সাফল্যের সাথে টিকে থাকতে সাহায্য করবে।

৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক চেষ্টার পর আপনি একটা চাকরি পেয়েছেন। আপনার সামনে এখন এক নতুন জগৎ। এ সময়ে নানারকম অনুভূতি আপনার ভেতর কাজ করবে। নিজেকে নিয়ে গর্ববোধ করবেন। অস্থির মন শান্ত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, চাকরি পাওয়ার যে দুশ্চিন্তা ছিল, সেটা এখন আর নেই। শুধু আছে অজানা ভয়। অনেক অপরিচিত মানুষের সাথে আপনার দেখা হবে। তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, সেটা আপনি জানেন না। আপনার বস কেমন হবে, এটা নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে। সময়মতো কাজে যেতে পারবেন কিনা, এটাও কম চিন্তার বিষয় নয়। তাই নিম্নে প্রদান করা হলো প্রয়োজনীয় কিছু গাইডলাইন যা আপনাকে প্রথম একশ দিন কর্মক্ষেত্রে সাফল্যের সাথে টিকে থাকতে সাহায্য করবে।

প্রথমেই আপনার সহকর্মীদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কিন্তু কারো সাথেই প্রথমেই বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না। প্রায় সব সহকর্মীর সাথে খোলামেলা আচরণ করুন। তাদের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করুন। তারপর সময়ের পরিক্রমায় কারো সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, তখন তার কাছ থেকে কোম্পানি সম্পর্কে যা জানার জেনে নিন।

প্রথম ইম্প্রেশন মানুষ সারাজীবন মনে রাখে। কর্মজীবনেও ব্যাপারটা সত্যি। এই সময়ে আপনার সবচেয়ে ভালো গুণগুলো বিনিয়োগ করুন। অমায়িকতা, আত্মবিশ্বাস, অপরকে সাহায্য করার মানসিকতা, অপরের মতামতকে মূল্যায়ন করা ইত্যাদি ভালো গুণগুলো আপনাকে কর্মজীবনের প্রথম একশ দিন সাফল্যের সাথে পাড়ি দিতে সাহায্য করবে।

আপনার কোম্পানি কিংবা ফার্ম যাই হোক না কেন, আপনার দায়িত্ব হবে কোম্পানি সম্পর্কে বিশদভাবে জানা। কোম্পানি কিভাবে কাজ করে, কোম্পানিতে কারা গুরুত্বপূর্ণ লোক, এখানে কিসের মূল্য সবচেয়ে বেশি দেয়া হয় ইত্যাদি সম্পর্কে জানতে চেষ্টা করুন।

আপনি একজনকে বাছাই করুন যে আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে সাহায্য করতে পারে। এটা করতে গিয়ে কাউকে যেন ক্ষেপিয়ে না তোলেন। প্রথম একশ দিনে আপনার কাজ হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেটা বজায় রাখা। অন্যের কাজে নাক গলাবেন না, সে যদি সাহায্য চায়, তখনই কেবল আপনার সাধ্যমতো তাকে সাহায্য করুন।

সহকর্মীদের আচরণ বিশেষভাবে খেয়াল করুন। তারা কিভাবে পোশাক পড়েছে, তারা কিভাবে কথা বলে, একে অপরের সাথে তারা কিভাবে সম্পর্ক বজায় রাখছে, এসব খুব মনোযোগের সাথে পর্যবেক্ষণ করুন। কারণ ভবিষ্যতে আপনি কোম্পানির একজন স্থায়ী সদস্য হতে যাচ্ছেন।

কর্মজীবনের কোনো অবস্থায় কারো সাথে অহেতুক জটিলতা সৃষ্টি করবেন না। এটা করলে প্রথমেই আপনি একজন শত্রু সৃষ্টি করলেন যে আপনাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে।

আপনি একজন পন্ডিত লোক, এ রকম ভান করার কোনো প্রয়োজন নেই। এটা করলে আপনি সবার কাছ থেকে দূরে সরে যাবেন। সবাইকে কাছে টানার চেষ্টা করুন। আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকুন। প্রয়োজনে সময়ের চেয়ে বেশি কাজ করুন।

সম্পূর্ণ নতুন পরিবেশে সবাই কমবেশি দ্বিধাদ্বনেদ্ব ভোগেন। আপনার বেলায়ও সেটা প্রযোজ্য। কাজেই অহেতুক ভয় পাওয়ার কিছু নেই।

কোম্পানির ইমেজ বা গুডউইল হলো কোম্পানির সবচেয়ে বড় সম্পদ। কোম্পানির একজন কর্মচারী হয়ে সেটা আপনাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তাহলে কোম্পানি কর্তৃপক্ষ আপনাকে সুনজরে দেখবে।

সংগ্রহীত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×