কতো কিছুই তো নিষিদ্ধ।
চারদিকে শুধু নিষিদ্ধ আর নিষিদ্ধ।
এখানে বসা নিষিদ্ধ, ওখানে পার্কিং নিষিদ্ধ, ময়লা ফেলা নিষিদ্ধ, থুথু ফেলা নিষিদ্ধ, আবার কোথাও কোথাও হাসাও নিষিদ্ধ। আসলে কাজ গুলা নিষিদ্ধ হলেও বারবার কেনো জানি এগুলাই করতে মন চায়। আর ঐসব সতর্কতা মূলক নিষিদ্ধ বাণীগুলো আমাদের কে কাজটির প্রতি আরো বেশি আগ্রহী করে তোলে। আসলে নিষিদ্ধ বস্তুর একটা বিশেষ আকর্ষণ আছে, যা তাকে এতো বেশি কমনীয় করে তোলে, যা বলে বোঝানো সম্ভব না। এসব নিষিদ্ধতার মধ্যে থেকে নিজেকেও আজকাল নিষিদ্ধ মনে হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



