
খেজুর গাছ, যে গাছে ওঠা সবচেয়ে সহজ, খাঁজ কাটা থাকে বলে সহজেই ওঠা যায়। ঢাকায় বেড়ে উঠলেও গ্রামে যেতাম প্রায়ই। বিশেষ করে পরীক্ষাগুলোর পর, অবাধ স্বাধীনতা, মাঠে ছুটে বেড়ানো, গাছে চড়া, আর খেজুরের রস... গাছ থেকে চুরি খাওয়া খেজুরের রসের সেই স্বাদ কোক/পেপসি কিংবা লবণ মেশানো ভদকা মার্টিনিতেও পাই নি আজও কোন দিন।
একবার আমরা যখন খেজুরের রসের কলস চুরি করতে গিয়ে ধরা পড়লাম, গাছের মালিক আমাদের দুভাইকে দেখে হেসে ফেললেন, তারপর তার হাতের গামছা দিয়ে ছেঁকে খেজুরের রস খেতে দিলেন আমাদের, তার সেই হাসিতে যে সরলতা ছিল, তার দেয়া খেজুরের রসে যে মমতা মেশানো ছিল, সেটা কি কোনদিনও ভুলতে পারব? উনার নাম ছিল ইউনুস, আমি ইউনুস মামা বলে ডাকতাম। জীবনের অনেকটা সময় চলে যাবার পর ইউনুস মামা কেমন আছেন আজ, কিংবা বেঁচে আছেন কি না সে খোঁজটা কোনদিনই আর নেয়া হয় নি আমার।
ছোট্ট একটা ভুল হয়ে গেছে, এত কিছু লিখে ফেলার পর ছবির গাছটাকে দেখে একটু সন্দেহ হচ্ছে যে গাছটা আসলে খেজুর গাছ নাকি নারিকেল গাছ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

