somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যরচনা : জাঙিয়া

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন হাফপ্যান্টেও চেন থাকে,ছোটোবেলায় আমাদের বোতাম ছিল। তিন বোতামের এক আধটা খসে যেত প্রায় প্রায়। স্কুল যাওয়ার ঠিক আগে সে শূন্যস্থান আবিষ্কার হতেই, শাঁখা থেকে সেফটিপিন খুলে মা টেঁকে দিত ততক্ষণাৎ। সন্তানের লজ্জা নিবারণে মায়ের এই first aid কার্যকরী ছিল নিঃসন্দেহে, কিন্তু যে কুস্থান রাখতে ঢাকতে এই তৎপরতা অধিকাংশ সময়ে তার first aid আবশ্যক হয়ে পড়তো..! অতঃপর কলঘরে গিয়ে ডেটল.. বোরোলীন.. লাল ওষুধ..!!
এ যন্ত্রণা তো কেবল শরীরী নয় কারণ 'ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে'। আমার ওখানে যে কিছু একটা আছে.. সেটাকে অবহেলা করার, সেটাকে গুরুত্ব না দেওয়ার মায়ের এই উন্নাসিক মানসিকতায় মরমে মরেছি বারবার, গর্জে ওঠা হয়নি কখনও। তবে অচিরেই এই বিপদ থেকে রক্ষা করলেন বাবা। একদিন অফিস ফেরত হাতে একটা প্যাকেট ধরিয়ে গম্ভীর গলায় বললেন - "এখন থেকে এটা পরবে।" আস্ত একখান নতুন জাঙিয়া....!!!!!
এর আগে লুকিয়ে চুরিয়ে বাবার জাঙিয়া পরে আয়নার সামনে দাঁড়িয়ে নেচেছি। নাচতে গিয়ে দেখেছি সবই নাচছে। মন খারাপ হয়েছে খুব। এই প্রথম নিজের সাইজের টাইট ফিটিং একখান জাঙিয়া হাতে পেয়ে যারপরনাই শ্লাঘা অনুভব করলুম। বাবার প্রতি কৃতজ্ঞতায় দু'চোখ ভরে এলো। বুঝতে পারলুম বায়োলজিকাল কারণেই আমার সমস্যাটা বাবা বুঝেছে, মায়ের বোঝার কথা নয়। আরো বুঝলুম, সেফটিপিন যাতে ফুটে না যায় সেজন্যই ছেলেরা জাঙিয়া পরে, পরতে হয়..!
বোতাম থেকে চেনে উত্তীর্ণ ক্লাস সেভেনে, ফুলপ্যান্ট। খাকি প্যান্টের নীচে লাল জাঙিয়া। ক্লাস এইটে জীবনবিজ্ঞান শিক্ষক বীরেন বাবু ফুলেদের পরাগমিলন, আর ব্যাঙেদের যৌনজীবনের চ্যাপ্টার সবে শেষ করেছেন। কিন্তু ফুল বা ব্যাঙ কেউই জাঙিয়া পরে না। জাঙিয়া পরার প্রকৃত কারণ জলের মতো পরিষ্কার হলো পটলাদার পাল্লায় - "তাহলে কী বুঝলি, এ হলো উত্থান পতনের বিজ্ঞান..! উত্থানে শৌর্য, পতনে বীর্য..!"

''জাঙিয়া পরার রহস্য উন্মোচন.. এসব আজ ছেলেমানুষি মনে হয় ভায়া'' - হরিপদদা বিড়ি ধরালেন। "আসলে জাঙিয়া পরা নয়, জাঙিয়া ছাড়ার রহস্যটাই বুঝি জীবনের গল্প..! বাবাকে দেখেছি আজীবন নিজের জাঙিয়া নিজে হাতে কাচতে, তারে মেলতে, শুকোতে দিতে। তারপর জাঙিয়া ছেড়ে দিলেন। তারে শুকোতো সাদা সুতির ঘের দেওয়া অ্যান্ডারওয়্যার..! সেও গেল সময়ে। শেষদিকে ক্যাথিটার.. পাতলা চাদর। কাঠের চিতায় সুতোটি নেই। যেমন এসেছিলেন, তেমনি চলে গেলেন। রইল পরে চশমা, লাঠি, জামা, পাজামা, সেভিং সেট আর... জাঙিয়া...!!!"
.
কৃতজ্ঞতা ..... আমার বন্ধুবর সৌরভ।


সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৭
১৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×