somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : তেল মারা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের চঞ্চল হলো এক নম্বর এর ফাঁকিবাজ, কিন্তু বস কে তেল মারতে এক নম্বর..
বস যা বলবে চঞ্চল করতে দৌড়োবে | অফিসের কাজ তো বটেই , ছেলের স্কুল এর ফিস দেওয়া , মেয়ের নাচের ড্রেস নিয়ে আসা সব চঞ্চল করতো |
আমাদের তখন এম ডি হয়ে এলেন চক্রবর্তী সাহেব | যথারীতি চঞ্চল, চক্রবর্তী সাহেবের প্রিয় হয়ে উঠলো কিছু দিনের মধ্যেই |
কোথায় ওনার গাড়ি সার্ভিস করা , ছেলের স্কুল এর প্রজেক্ট করে দেওয়া , মেয়ের অর্গান টিচার ঠিক করে দেওয়া , সব-ই চঞ্চল।
এমনকি চক্রবর্তী সাহেব এর বৌ শপিং করতে যাবে , সেখানে সঙ্গে যাবে কে, কেন চঞ্চল | আমাদের তো খুব হিংসে হতো , যে বেটা এই করে প্রমোশন বাগাবে |
এই রকম চলছিল ভালোই | হঠাৎ করে একদিন সকালে খবর এলো চক্রবর্তী সাহেবের এর মা মারা গেছেন | অফিস খালি করে আমরা চললাম ওনার বাংলো তে |
এম ডির মা মারা গেছেন বলে কথা | সবাই খুব দুঃখ দুঃখ মুখ করে ঘুরছে | এক এক জন কে তো দেখে মনে হচ্ছে তার নিজের ই মা মারা গেছে |
কিন্তু আমরা অবাক হলাম!!
চঞ্চলকে কোথাও দেখা যাচ্ছে না | চক্রবর্তী সাহেব এর বাড়ির এই অবস্থা, ও তো সব ব্যবস্থা করবে, কিন্তু সে বেপাত্তা।
আমরা আলোচনা করতে লাগলাম কোথায় গেলো | কেউ বলে ফুল কিনতে গেছে, কেউ বলে খাট কিনতে গেছে, কেউ বলে পুরোহিত খুঁজতে গেছে।
কিন্তু না, খাট, ফুল, পুরোহিত সব এসে গেলো, চঞ্চলের দেখা নেই | স্কোর বাড়াবার এতো ভালো সুযোগ হাতছাড়া করলো।
যাই হোক একসময় সাহেবের মা কে নিয়ে গাড়ি এগিয়ে চললো শিবতলা শ্মশানের দিকে | আমরাও সাহেবের পিছন পিছন চললাম | হাজার হোক এম ডির মা | অফিসএর কাজ চুলোয় যাক |
শ্মশানে গিয়ে দেখা গেলো সেদিন যেন মরার ধুম পড়েছে। প্রায় ১৫-১৬ টা মৃতদেহ অলরেডি লাইন এ। দুটো চুল্লি হলেও প্রায় ৮-৯ ঘন্টা লাগবেই ।চক্রবর্তী সাহেবের ফর্সা মুখ এই অবস্থা দেখে লাল হয়ে উঠছে ক্রমশ |
হঠাৎ দেখা গেলো দুই নম্বর বডিটা আস্তে আস্তে উঠে বসছে । সবাই হই হই করে উঠলো | আরে এতো চঞ্চল।
"স্যার স্যার, আপনার মা কে যাতে কষ্ট করে লাইন দিতে না হয় তাই আমি লাইন দিয়ে রেখেছি!!"
.
।।।।।।।মরাল ।।।।।।।।
★তেল মারারও একটা সীমা থাকা উচিত★
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×