সন্মানিত ব্লগ মডারেটর সমীপে,
আশাকরি আল্লাহ,ভগবান,বুদ্ধ ও যিশুর ইচ্ছায় ভাল আছেন।আপ্নার নিকট সবিনয় একটা ছোট আর্জি আছে।আমার ব্লগীয় নাম ডট কম ০০৯ আর ফেবুকীয় নাম আরমান ভাই ।এই নাম বিভ্রাটে আমি যারপর নাই হ্যাস্ত ন্যাস্ত আছি।যাহারা আমাকে ব্লগে চেনে তাহারা ফেসবুকে গিয়া একটা ধাক্কা খায় আর ফেসবুকের বন্ধু বান্ধবীরা ব্লগে আসিয়া আমারে খুজিয়া পায় না।আমি স্বীকার করিতেছি যে আমি ইচ্ছা করিলেই ফেসবুকের নাম সহজেই পরিবর্তন করিতে পারি কিন্তু মডারেটর সাহেব আমার আরমান ভাই নাম খানা বর্তমানে বাজারে খুব চলিতেছে।(আরমান ভাই নাটকের জাহিদ হাসান ভাই কে ধন্যবাদ) তাই আমি এই ক্ষুদ্র দাবী জানাইতেছি যে আমার বর্তমান নামখানা পরিবর্তন করিয়া আরমান ভাই করিয়া দিলে বিশেষভাবে বাধিত হইব।
এখানে আরো উল্লেখ্য যে গত পাঁচ বছরের এই ব্লগীয় জীবনে দুইবারের বেশী জেনারেল ছাড়া আমার কোন ব্যাড রেকর্ড নাই।সকল প্রকার ক্যাচাল ও আস্তিক নাস্তিক পোষ্ট হইতে নিজেকে অনেক বাচাইয়া চলিয়া আসিয়াছি।
আশা করি সামু আমাকে নিরাশ করিবে না।
সকলের প্রতি যথাযথ সন্মান পূর্বক আমার বিনীত নিবেদন পেশ করিলাম বাকীটা আপনাদের বিবেচনা।
নিবেদক
আপনাদের একান্ত অনুগত বাধ্যগত ব্লগার
ডট কম ০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

