![]()
কোন এক কাক ডাকা ভোরে তোমার দরজায় গিয়ে
মৃদু শব্দে কড়া নাড়লে
অগোছালো ঘুম ভেঙ্গে ,অলসতার আলসেমিটা সাথে নিয়ে এসে
দরজাখুলে দাঁড়িয়ে,যদি আমায় না পাও
তবে জেনে রেখো,তোমার আমি মৃত্যুকে বরণ করে চলে গেছি
তোমার অদেখা ভূবনে!!
জীবনে তো তোমায় দেখতে পারি নি!
বিধাতার কাছ তাই সময় চেয়ে নিয়ে এসেছি
নিরাকার সত্বা নিয়ে তোমায় দেখে গেলাম
তোমার অবাক হওয়া দেখলাম।
অগোছালো মেয়ে,
আজ বুঝি বলবে না "কেমন আচ্ছো তুমি"?
মনের কথা শুনতে যে পাই এখন আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

