somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন হত যদি ক্যাপ্টেন ফিলিপস ইন্ডিয়ান সিনেমা হত (এএএএএটাক অন হিন্দি সিনেমা) :P:P:P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ক্যাপ্টেন ফিলিপস দেখেন নাই, তবে এই খানে গুতা দিয়ে আগেই রিভিউটা পড়েন অথবা ডাউনলোড করেন । তারপর এই পোস্ট পড়েন।


কাস্টিং
-===-
নায়কঃ খান, কাপুর, সিং এই জাতীয় কেউ।
নায়িকাঃ চোপড়া, কাইফ, মুখার্জী এই জাতীয় কেউ।
অন্যান্যঃ দূর মিয়া হিন্দি সিনেমায় এরা হলো, ফার্নিচারের মত। নাম জেনে লাভ নাই।

এইবার আসেন সিনেমা দেখা শুরু করিঃ

## প্রথমেই আমেরিকা, ইউরোপ কিংবা সিজ্ঞাপুরের কোন উঁচু একটা বিল্ডিংকে এমনভাবে দেখানো হবে, যে এটা মুম্বাই, দিল্লির কোন পাড়াত বিল্ডিং। যেখানে ইন্ডিয়ান মেরিন সিকিরিউটি অথোরিটির হেড অফিস। :P:P

## বিল্ডিঙের ভেতরে বড় কর্তারা খুভ উদ্বিগ্নভাবে পায়চারি করছে। বারবার কাকে যেন ফোন দেয়া হচ্ছে, কিন্তু ফোনটা কেউ রিসিভ করছে না। কেন রিসিভ করছে না, তারা তা বুঝতে পারছেন না।;););)

##কাকে আর ফোন দেয়া হবে। দেয়া হয়েছে নায়ক মশায়কে। কিন্তু নায়ক তো বেঘোরে ঘুমাচ্ছে।

##কি, প্রশ্ন হচ্ছে-কেন ঘুমাচ্ছে?? আমারে জিগান কিলা?? আইটেম গান লাগবে না?? এইটা ছাড়া সিনেমা হয় নাকি?? কিন্তু সিনেমার কাহিনীটাই যেহেতু এমন যে আইটেম গান ঢুকানোর জায়গা নাই, তাই এইখানেই ঢুকিয়ে দিলাম। ;););)
গতকাল রাতে ভাইজান, প্রচুর লাল পানি পান করেছে, আর কয়েক হাজার মেয়েকে নিয়ে এই বলে নেচেছেন যে,
জীবন কিছু না
যৌবন থাকব না
এই সেক্সি কাছে আসনাX(X(X(

## অফিসে যেহেতু দেরি হয়ে গেছে, সেহেতু তাড়াহুড়ো করতে গিয়ে নায়কের সাথে খুবই অল্পবসনা একজনের ধাক্কা লেগে যায়। আর পাক্কা তিন মিনিট একজন আরেক জনের দিকে তাকিয়ে থাকেন।:P:P:P
লিফটে উঠে একসাথে দুইজন একই বাটন ক্লীক করতে গিয়ে, হাত হাতে স্পর্শ লেগে যায়, আর তারা হাত না সরিয়েই মরিশাস-ভেনিস-স্টকহোম শহরে, বিভিন্ন বন-জজ্ঞলে কখনো কাপড় পড়ে, কখনো না পড়ে (অবশ্যই নায়িকা) শ্রেয়া ঘোষাল বা অন্য কারো গানের সাথে পিটি করবেন। কতক্ষন?? পাক্কা তিন থেকে সাড়ে পাচ মিনিট।:P:P:P




## নায়ক অফিসে এসে জানবে যে, আমেরিকা অনেক বড় বিপদে পড়েছে। আমেরিকার পতাকাবাহী এক জাহাজের ক্যাপ্টেন, ক্যাপ্টেন ফিলিপসকে সোমালিয়ার জলদস্যু কিডন্যাপ করেছে (কে করেছে, কেন করেছে- সবই অবান্তর প্রশ্ন)। ক্যাপ্টেন ফিলিপসকে এখন কেবল এই নায়ক বাবাজিই উদ্দার করতে পারে। ভারত যেহেতু মহান জাতি তাই তাদের আমেরিকাকে সাহায্য করা কর্তব্য এবং তারা করবেও। আর এজন্য সবচেয়ে উপযুক্ত জাতিসজ্ঞের জন্য ৫০ সফল মিশনের নেতৃত্ব দেয়া, মেরিন ইন্ডিয়ার গর্ব, এই নায়ক বাবাজি। (হালার বয়স কত, এখনও বিয়া করে নাই। জাতিসজ্ঞে হের কাম আছিল কি, খালি ফোন ধরা???)X((X((X((

##নায়কে মিশন ব্রীফ করার জন্য দেয়া হয়েছে আরেক ভারতরত্নকে। উনাকে চিনেন নাই?? আরে ওই যে লিফটে ধাক্কা লাগলো।
ওনারা আবার ভীষ্ণ ফাকিবাজ। তাই ব্রীফ করা বাদ দিয়ে ওনারা আবার বিশ্বভ্রমনে বেড়িয়ে পড়বেন। গান গেয়ে, নেচে কুদে পাচ মিনিট পড়ে উনাদের বিশ্বভ্রমণ শেষ হবে।
গান কয়টা হয়েছে?? তিনটা!! মনে রাইখেন। আরো দুইটা না হলেও কমচেকম একটা গান ঢুকাইতে হবে!!

## বিশাল এক জাহাজ নিয়ে নায়ক আর নায়িকা ক্যাপ্টেনকে উদ্ধার করতে বের হয়েছে। মাঝ সাগরে চাদের আলোয় উনারা বাসর রাতের গল্প করবে।

নায়কঃ তোমারে পাইয়া আইজকা আমার জীবন ধন্য!
নায়িকাঃ হ! তুমারে পাইয়া আমিও ধন্য। আল্লাহ্ যা করে ভালোর লাইজ্ঞাই করে। গত মাসে ব্রেক আপটা না হইলে, এই রাত কেমনে কাটাইতাম।


এইসব খাজুরা আলাপ করতে করতে ওনারা সাগর-নদি-পাহাড়-মরুভুমি তে রোদে-বৃস্টিতে নাচন কুর্দন করবেন। গানটা কিন্তু শেষ হবে, বেডে। বাচ্চারা এই গান দেখা তোমাদের কাজ না। খেলতে যাও।

হায়!! সকালে দেখা যাবে, একটা চাদর ছাড়া বাকি সব কাপড় কোথায় যেন উধাও। মনে হয় সোমালিরা নিয়ে গেছে। X(X(X(

##সকাল হলে দেখা যাবে পুরো আফ্রিকা মহাদেশ নেমে আসবে নায়কে আটকানোর জন্য। আফ্রিকার সব মানুষই কি জাহাজ ছিনতাই শুরু করলো নাকি??:P

কিন্তু নায়ক একাই সবড্ডিরে সামাল দেয়। শাবাস! তোর বাপের নাম আব্বাস। কখনো আকাশে উড়ে, কখনো সাগরে ঝাপিয়ে পড়ে তিনি তাদের মারতে থাকবেন। ওনার এক থাপ্পড় খেয়ে দস্যুরা মুক্তিবেগে আকাশে উড়ে চলে যাবে আর ফিরে আসবে না। কেউ কেউ পাতাল ভেঙ্গে সাতালে চলে যাবেন।

ওইটা কি ঊড়ে আসছে?? উনিশ ইঞ্চি মর্টার! এইবার নায়ক তু তো গেয়া। ধুর মিয়া দেখেন তিনি কি করেন। তিনি বাম হাত দিয়ে দশ টুকরা করে দশ হাজার মেইল দূরে পাঠিয়ে দেবেন মর্টারকে।

##অবশেষে নায়ক জিম্মি জাহাজের কাছে পৌছেন। কিন্তু সেখানে কেউ নেই। সেখানে তিনি দেখবেন তার সামনে একটা মনিটর অটোমেটিক অন হয়ে যায়। যেখানে একটি মেয়ে তাকে দশ কোটি ডলার মুক্তিপণ নিয়ে ক্যাপ্টেনকে উদ্বারের নির্দেশ দেয়।

##পরে দৃশ্যে দেখা যায়, নায়ক একটা গাড়ি নিয়ে প্রায় উড়ে যাচ্ছেন আর গুন্ডাগুলোকে পেটাচ্ছেন। পেটাতে পেটাতে উনি পোঁছে যান এক পোড়া বাড়িতে। সেখানে তিনি বাকী গুন্ডাদের পিটিয়ে ভাঙ্গা দেয়াল আরো ভেঙ্গে ফেলেন। তারপর উদ্বার করেন ক্যাপ্টেন ফিলিপ্সকে। B-)

আর ক্যাপ্টেন এতে আবেগে কেদে ফেলেন, বলেন বাবা আমি তুমারে কাছে চির কৃতজ্ঞ। আইজ থেইক্কা আমি তুমার গোলাম। মেরে ভগবান তুমারা মঙ্গল করেঙ্গা। (জানি হিন্দি ভুল। আমি কিন্তু হিন্দি পারি না)।

এরপর নায়িকা দৌড়ে এসে নায়ককে বলে, লও বম্বে ফিরে গিয়ে ১০০ গ্রাম পাঠার মাংশ কিনে সফল মিশনটাকে সেলিব্রেট করি। কতদিন কচি পাঠার জোল খাই না। :P:P


ডেডিকেটেড টুঃ শ্রীনিবাসন
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×