somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বনাশ

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রীষ্মকালে মহল্লার রাস্তায় হাঁটতে গিয়ে
ছেলেটি মেয়েটিকে প্রথম দেখল নতুন বাড়ির দোতালার বারান্দায়।

সূর্যের প্রচণ্ড তাপের সাথে সাথে
মেয়েটির একটা চাহনিতেই
ছেলেটির শরীর আর মন আচমকা ঝলসে গেলো।
আশ্চর্য পুরো মহল্লার একজন মানুষও টের পেল না ছেলেটি পুড়ছে শরীর আর মনে!
প্রতি দিনক্ষণ পুড়তে পুড়তে
বর্ষাকাল কখন যে চলে এলো
ছেলেটি টেরও পায়নি।
সেই নতুন বাড়ির উল্টো দিকের মলিন দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছেলেটি প্রথম যেদিন দেখল-
বারান্দায় হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে ‌ মেয়েটি অন্য কারো সাথে কথা বলতে বলতে হেসে হেসে গলে পড়ছে,
তখনই ছেলেটি টের পেলো বর্ষাকাল এসেছে!
হঠাৎ ঝুম বৃষ্টিতে পুরো মহল্লার সাথে সাথে তারও শরীর-মন ভিতর বাহিরে ভিজতে থাকল দিন রাত,
তবুও মহল্লার কেউ টের পেলনা একটি ছেলে ভিজছে শরীর আর মনে।
প্রতিদিন সেই একই জায়গায় দাঁড়িয়ে ভিজতে ভিজতে
একদিন ছেলেটি দেখল
-মেয়েটি আজ বারান্দায় আসেনি,
এমনকি বারান্দার দরজা জানালাও খোলেনি সারাদিন একটি বারের জন্য!
বুককাঁপানো ঠাণ্ডার এক শীতল ভয়ে তার শরীর মন কেঁপে উঠল।
এক হাহাকার চোখে তাকিয়ে দেখল,
পুরো বাতাসে কুয়াশা ভাসছে।
সেদিনও মহল্লার কেউ জানলনা
শুধু ছেলেটি টের পেল
বুককাঁপানো এক শীতকাল চলে এসেছে।
ঈশ্বর যদি ছেলেটিকে আবার নতুন করে জীবন বেছে নিতে বলেন,
আমি বাজি ধরে বলতে পারি
বুকে হাহাকারের এক মরণ নেশায়
ছেলেটি আবারো স্বেচ্ছায় সেই মেয়েটির চাহনিতেই পুড়তে চাইবে।
প্রয়োজনে আগামী গ্রীষ্মকাল পর্যন্ত
সেই নতুন বাড়ির উল্টোদিকের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবে।
মহল্লাবাসী,
আপনাদের এসব কথা বিশ্বাস করার দরকার নেই।
এভাবেও যে ঋতু পরিবর্তন হতে পারে আবহাওয়া বিষয়ক কোনো বইয়ে কিন্তু লেখা নেই,
এসব অর্থহীন কথা শুধু কবিরাই লিখতে পারে।
—————————
র শি দ হা রু ন
১১/১১/২০২১
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×