somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক বাসে চলাচলের সময় কিছু কাণ্ড !!!

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ইপিক১ঃ বাস যখন রাস্তার মোড়ে মোড়ে থামিয়ে যাত্রী নেয় !!!
--মধ্যবয়সী যুবক ড্রাইভার কে উদ্দেশ্য করে বলে ''ঐ বেটা নাটকীর নাতি'' গাড়ি ছাড়বি নাকি গালি শুনবি?
--বৃদ্ধ চাচা কথা বলতে পারে না তাও কাঁপাকাঁপা গলায় বলে, ''ওরে বাবা গাড়ি টা ছাড় না, আর কত লোক উঠাবা, অফিস টাইম তো শুরু হয়ে গেলো।''
--টুপি মাথায় দেওয়া হুজুর ড্রাইভার কে উদ্দেশ্য করে বলে ''ঐ শালার পুত শালা, গাড়ি ছাড়স না কেন? তোগরে পরে গালি দিলে তো কবি আবার হুজুর মানুষ গালি দেয়। তখন পাশের দুষ্ট ছেলেটি বলে উঠে, ভাই শালার পুত শালা কি গালি না? ওয়াও।''

ইপিক২ঃ হেল্পার যখন ভাড়া তুলতে যায় !!!
--বৃদ্ধ চাচা হেল্পার এর কাছ থেকে ২ টাকা ফেরত চেয়ে না পেলে শুরু করে দেয় গালিগালাজ আর বলে ''ব্যাটা ২ টাকার মুড়ি কিনলে আমি বাসা থেকে অফিস পর্যন্ত মুড়ি চিবাবো, তাও শেষ হবে না মুড়ি, আর তুই আমারে ২ টাকা কম দেস কোন সাহসে?''
--স্টুডেন্ট রা কখনও ১০ টাকার ভাড়া ২ টাকা দিয়ে বলে মামা স্টুডেন্ট। এতে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়। কিন্তু স্টুডেন্ট ভুলে যায় সে আসলে ছাত্র নাকি অন্য কিছু।''

ইপিক৩ঃ যাত্রী যখন বাস থেকে নামতে যায় !!!
--আবালবৃদ্ধবনিতা সবাই একসাথে বলে উঠে ঐ ব্যাটা ''ডোঙার নাতি ডোঙা'' গাড়ি তে উঠাস এত্ত আদর করে আর নামানোর সময় খেয়াল থাকে না কেন?

ড্রাইভার, হেল্পার সব গালিগালাজ শুনে মুখ বুজে সহ্য করে নেয়। কারণ এটাই তাদের জীবিকার উৎস। আপনারা হয়তো জেনে থাকবেন একটি বাসের দৈনিক ভাড়া ২৫০০ এর উপরে, তারপর গ্যাস/তেল বিল ১৫০০ এর উপর তারপর আর এদিক সেদিক বিল ১০০ এর উপর, আর সার্জন ধরলে তো ক্তহাই নাই। এ সব যোগ করলে হয় ৪,২০০ টাকার মত। তার মানে হচ্ছে প্রতিদিন একটি বাসের সর্বনিন্ম খরচ প্রায় ৪,০০০ টাকা। তার পর হেল্পার ২ জন কে ৩৫০ করে দিলে ৭০০, আর তারপর যা থাকে তা বাসের ড্রাইভার পায়। এখন আপনি ই চিন্তা করুন, কত কষ্টের পর একটি বাস দৈনিক এত টাকা ইনকাম করে? তারপরেও ড্রাইভার কে অকথ্য ভাষায় গালাগাল দেই, ঠিক মত ভাড়া দেই না, ভাড়া চাইতে আসলে বলি পরে দিব, কিন্তু আসলে ভাড়া মেরে দেই।

আমরা মনে করি ড্রাইভার এর ২ টাকা ভাড়া মেরে দিলে কিচ্ছু হবে না, কিন্তু এরকম শত শত ২ টাকা এক করার পর দিন শেষে তার মুখে হাঁসি ফুটে। আপনার পকেটে যদি ভাড়া না থেকে থাকে বা কম থেকে থাকে তাহলে হেল্পার কে বলেই দেখেন, সে আপনাকে কিচ্ছু বলবে না। কিন্তু সমস্যা টা হয় যখন আপনি ভুল করেও বড় গলায় কথা বলেন। সে জানে আপনি ভুল তারপরেও সে হার মেনে ন্যায় আপনার থেকে ২ টা টাকা পাবে বলে। কারণ এই ২ টাকার দিকে তাকিয়ে আছে তার পরিবার। একবার চিন্তা করুন তো, ড্রাইভার এর ছেলে যখন তার বাবার গাড়িতে চড়ে বাবা কেমন গাড়ি চালায় তা দেখবে তখন সে যদি শুনে তার বাবাকে জীবিকা নির্বাহের জন্য এত্ত খারাপ ভাষায় গালি শুনতে হয়, তাহলে তার অনুভূতি কি হবে, একবার ভাবুন তো , জাস্ট একবার ভাবুন, প্লিজ !!!
নিজেকে বদলে ফেলুন, বাংলাদেশ এমনিতেই বদলে যাবে !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×