somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শকুনের অশুভ দৃষ্টি ওঁৎ পেতে আছে সুযোগের অপেক্ষায়..............

০২ রা জানুয়ারি, ২০০৬ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কখনো প্রগতির পক্ষে কথা বলেছেন কি না? মুক্ত মানবিকতায় বিশ্বাসী কিনা, কখনো নারীমুক্তির গান গেয়েছেন কিনা, কোনো অপরাধী কর্মমাণ্ডের সমালোচনা করেছেন কিনা, ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলেছেন কিনা, স্বাধীনতা সংগ্রামে মূল শক্তির পক্ষে জয় বাংলা উচ্চারণ করে ছিলেন কিনা, সঠিক গণতন্ত্র চর্চা ও বাঙালি জাতীয়তাবাদে আস্থা স্থাপন করেছেন কি না, বিজ্ঞান ও প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন কি না, মৌলবাদীদের ফতোয়া ও অপকর্মকে ধিক্কার দিয়েছেন কি না, আপনি সংখ্যালঘু সমপ্রদায়ের অনত্দর্ভুক্ত কি না, আপনি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না। উপরের কোনো বিষয় যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তা হলে আপনি ও আপনার পরিবার মোটেই নিরাপদ নয়। অবশ্যই শকুনের অশুভ দৃষ্টি ওঁৎ পেতে আছে সুযোগের অপেক্ষায়।

এ দেশে স্বাধীনতার স্বাদ কতোটুকু পেয়েছেন আপনি? দেশে ওরাই তো আজ স্বাধীন, যারা আমার বাবাকে হত্যা করেছিল, যারা আমার ভাইকে গুলি করে মেরেছিল, যারা আমার বোনকে ধরে নিয়ে আনন্দ উল্লাস করেছিল, যারা আমাদের সর্বস্ব লুট করে ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল, যারা দেশটাকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করেছিল, যারা গোটা দেশটাকে শ্মশানে পরিণত করেছিল, এ দেশে আজ তারা স্বাধীন। তারা আজ রাষ্ট্রক্ষমতায়। আর যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন করে চলেছে, তাদের কাছে গোটা জাতি আজ জিম্মি। তারা যা ইচ্ছা তাই করবে, কারন তারা স্বাধীন। একবার চিনত্দা করে দেখুনতো, তাদের স্বাধীন কর্মকাণ্ডের প্রতিবাদ করার মতো শক্তি ও সাহস আপনার আছে কি? নেই। ওরা দমনপীড়ন-নির্যাতনের মাধ্যমে সমসত্দ বিবেকবান মানুষকে মূক করে ফেলেছে, অন্ধ ও বধির করে ফেলেছে।

যার ফলে জাতি আজ কতো অসহায়। টিআই রিপোর্টে 159টি দেশের মধ্যে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থান অধিকার করার কলঙ্কেও এ দেশের মানুষের কোনো প্রকার শোক তাপ জ্বালা যন্ত্রণা নেই। নেই কোনো ক্ষোভ, নেই কারো মাথাব্যথা। জবাবদিহিতার জন্য নেই কোনো আন্দোলনের উদ্যোগ। সকলে যেন নিজেদের অসত্দিত্বকে নিয়ে ভাবতেও ভুলে গেছে। এভাবে মরার মতো বেঁচে থাকার নাম কি জীবন? এক দিকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া গলা ফাঁটিয়ে প্রচার করে চলেছেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে অথবা উন্নয়নের অগ্রযাত্রায় চার বছর। অন্যদিকে টিআইএর রিপোর্টে প্রধানতম দুর্নীতির দেশে হিসেবে চিহ্নিত করছে বাংলাদেশকে।
একটি জাতির জন্য এর চেয়ে কলঙ্কের আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। অথচ একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক সমাজব্যবস্থায় কেন এমন হচ্ছে, কেন দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না, কেন আমরা বারবার বিশ্ব দরবারের লজ্জিত হচ্ছি?

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছিল শানত্দি ও সাম্যের প্রতীক। সকল ধর্মের মানুষের সহঅবস্থান ছিল প্রশংসনীয়।

দলমত নির্বিশেষে সকল নাগরিকের মনে আজ এ প্রশ্নটি ব্যাপক নাড়া দিয়েছে। কারণ সামান্য কিছু মানুষের হীনস্বার্থ চরিতার্থের জন্য গোটা জাতিকে কলঙ্ক তিলক পরানোর অধিকার কারো নেই। তাই দেশের এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতিহত করতে হবে। যে কোন ত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ইসলাম বিরোধী অপতৎপরতা চিরতরে বন্ধ করতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×