আজকাল বিভিন্ন ধরনের চাপ ও সন্ত্রাস লেখকদের প্রতিনিয়ত বিব্রত করে চলেছে । বর্তমানে সত্য কথা বলার মতো কবি, সাহিত্যিক, সাংবাদিক বিরল। সর্ব শ্রদ্ধেয় মানিক মিয়া, জহুর হোসেন চৌধুরী এবং আবুল মনসুর অহম্মদ প্রমুখদের মতো সাংাবদিক এখন কোথায়? এমন অনেক বড়ো বড়ো কলামিস্ট রাজনৈতিকভাবে প্রভাবিত হয় কিছু পাওয়ার আশায়, কোনো একটি দলের পক্ষ হয়ে, সত্য-মিথ্যা যা কিছু লিখে চলেছেন। তারা, ব্যক্তি স্বার্থের জন্য, নিজেদের বিবেককে বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করছেন না। এখন ঔপন্যাসিক ও প্রবন্ধকারদের লেখা বিনোদনমূরক অথবা 'ধরি মাছ না ছুঁই পানি'-এর মতো ভাসা ভাসা বক্তব্যে পূর্ণ।
লেখকরা দেশের, দশের পথপ্রদর্শক এবং জাতির বিবেক। কিন' নতুন প্রজন্ম এদের কাছ থেকে কোনো আদর্শ অথবা কোনো 'মেসেজে' পাচ্ছে না। দিনকে দিন জাতি নৈতিকভাবে গরিব হয়ে যাচ্ছে।
লেখককে সত্য কথা লিখে যেতেই হবে। তাতে কেউ বন্ধু হোক বা না হোক। কিন' জাতি তার বন্ধু হয়ে থাকবে চিরদিন, চিরকাল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




