ইভ টিজিং
০৪ ঠা জানুয়ারি, ২০০৬ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্কুল-কলেজে যেতে কিংবা রাস্তায় হেঁটে যাবার সময় বখাটেদের কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি মেয়েদের মনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে। ফলে তার স্বাভাবিক চিন্তাভাবনা ও জীবন-যাত্রা বিঘি্নত হয়। শুধু রাস্তাঘাটেই নয়, বিপনিবিতান, মেলা কিংবা যানবাহনেও একশ্রেণীর লোক সুযোগ পেলেই মেয়েদের ওড়না ধরে টান দেয়, এমনকি শরীর স্পর্শ করতেও দ্বিধা করে না। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। ফলে স্কুলে যাওয়ার পরিবর্তে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয়া হয়। ইভ টিজিং এবং যৌন হয়রানি মেয়েদের জীবন বিষিয়ে তুলছে।
মূল্যবোধের অভাব ও নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের সামাজিক সমস্যাগুলো দিন দিন পুঞ্জিভূত হচ্ছে। উপযুক্ত শিক্ষার অভাবে একশ্রেণীর মানুষের আচরণ স্কুল বা কলেজগামী মেয়েদের পথ চলাকে কঠিন করে তুলেছে।
একটি মেয়েকে উত্যক্ত করা বা তাকে হুমকি দেয়া পৌরুষদীপ্ত কোনো কৃতিত্ব নয়। বরং এর মাধ্যমে উত্ত্যক্তকারীর পারিবাবিক শিক্ষা ও পরিবার সম্পর্কে খারাপ ধারণাই পাওয়া যায়। টিনএজ মেয়েরা ইভ টিজিং-এর শিকার হলে তার মনে পুরুষ মানুষের প্রতি ঘৃণাবোধ জন্মে, যা তার ব্যক্তিগত জীবনের ওপর প্রভাব ফেলে। তাই ইভ টিজিং রোধে গণসচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন