ভাবছি এখন থেকে একাই থাকব;
যখন ইচ্ছা হাসব,আবার কাঁদব,
একা একা হাঁটবো,কথা বলব।
ভাবছি এখন থেকে একাই থাকব
থাকবেনা আর কোন অভিমান,
কোন অভিযোগ।
জানি অনেক কষ্ট হবে,
হয় তো, না হয় হোক।
ভাবছি এখন থেকে একাই থাকব;
শুধু আমার ভিতরে তোমায় লুকিয়ে রাখব।
নেই তোমাকে হারানর ভয়,
নেই তোমায় নিয়ে কোন অস্থিরতা,
নেই দুজনের মাঝে কোন নিরবতা,
ভাবছি এখন থেকে একাই থাকব;
গুনতে হবে না তোমার জন্য অপেক্ষার প্রহর,
সহ্য করতে হবে না তোমার অবহেলা।
খুজবো সারাদিন ভালোবাসার সব অনুভূতি,
হারিয়ে ফেলা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



