কোকিল পাখি ভাবছি তোকে ক্ষমা করে দিব
মনের ভিতর আর তোকে নিয়ে কোন ক্ষোভ পুষে রাখবনা
নিষ্ফল আর অন্তহীন অভিমান নিয়ে দিন রাত আর ভাবব না
তাই ভাবছি তোকে সত্যিই ক্ষমা করে দিব
আমার সকল না পাওয়া ক্ষমা করে দিব
তোকে আমি বহুকাল বুকের ভিতর পুষে রেখেছি
একা একা মনে মনে তোর সাথে আমার ঝগড়া
সারাক্ষণ মান অভিমান
এসব তোর না হয় না জানাই থাক
কোকিল পাখি এবার তোকে ক্ষমা করবই
তোর না রাখা কথাগুলোর কথা ভেবে
তোর দেখানো মরীচিকা মত সপ্ন গুলোর কথা ভেবে আর বুক ভাসাবো না
মধ্যরাতে একাকী বিছানায় শুয়ে তোর পুরানো স্মৃতি চিহ্ন খুজে আর রাত কাটাবো না
তাই তোকে ক্ষমা করে দিব
আমার বর্ষার জলে তোকে কতবার ভিজিয়েছি
আমার বসন্তের বাতাসে তর সুর কতবার শুনেছি
এসব ভেবেই তোকে ক্ষমা করে দিব
আমার প্রথম ফাল্গুনের কোঁকিল তুই
আমার প্রথম সৌরভ তোকে দিয়েছিলাম
তাই সব ভুলে তোকে ক্ষমা করলাম
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



