somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ নাটক,সিরিয়াল বাদ দিয়ে এখন এগুলোই দেখে। মন মেজাজতো ভালো রাখতে হবে!

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের নেতারাও জানেন যে স্বাধীনতার পর দেশে যতগুলি নির্বাচন হয়েছে সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা নিরপেক্ষ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে একমাত্র তত্বাবধায়ক সরকারের সময়ে। যে কারনেই আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়েছিল দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় ফিরে আসা।
পাঠক একবার কল্পনা করুন, ১৯৯৬ সালে যদি কোনভাবে খালেদা জিয়া সরকারের অধীনেই আওয়ামী লীগ নির্বাচনে চলে আসতো ফলাফল কি দাড়াতো? আর কিছু না হোক, আওয়ামী লীগকে সরকার গঠন করতে হয়তো আরো পাঁচটি বছর (২০০১) পর্যন্ত অপেক্ষা করতে হতো।

তারপর যখন(১৯৯৬) তারা এলো, তারা কি করলো, ষড়যন্ত্র শুরু করলো কিভাবে স্বয়ং তত্বাবধায়ক রেখেই পরের বারও ক্ষমতায় ফিরে আসা যায়! সেটার প্রথম প্রমান ছিলো যাদের মনে আছে খেয়াল করুন প্লিজ, বিচারপতি লতিফুর রহমান সাহেবের তত্বাবধায়ক (২০০১) আসার ঠিক কয়েকদিন আগেও শেখ হাসিনা প্রশাসনে ইচ্ছেমত রদবদল করেই চলেছিলেন। কেন? তিনি কি জানতেন না যে নুতন কেয়ারটেকার সরকার এগুলো রাখবেন না! নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ কোন সরকার এটা বহাল রাখতে পারেন না! রাখলেও বিরোধী দল সেটা মানবে না! জানতেন তারপরও তারা জোর করছিলেন লতিফুর সাহেবদের উপর যাতে ওই সাজানো প্রশাসন টাচ না করা হয়! তাই কি হয়! হয় নাই। লতিফ সাহেব মানুষের প্রত্যাশানুযায়ী একেবারে প্রথম কয়েকদিনেই তাদের সাজানো প্রশাসন তচনচ করে দিয়েছিলেন। ফলে লতিফুর সাহেবের তত্বাবধায়ককে আওয়ামী লীগ সবসময় গালি দেয়।

বিচারপতি হাবিবেরটা ভালো অথচ বিচারপতি লতিফুরেরটা ভালো না! একটায় ক্ষমতায় আসা গেছে আর একটায় ফিরা যায় নাই। বুঝতে পারেন নাই যেটা তা হলো, আসা গেছে কারন বিএনপির রেকর্ড ভালো ছিল না। দুর্নীতি, টেন্ডারবাজি, বিরোধীদলের মিটিং ভাংগা, গ্রেফতার নির্যাতন সবই তারা করেছে। ফলে মানুষ ভয় ভীতিহীনভাবে ভোট দেবার সুযোগটা পাবার সাথে সাথেই বিএনপিকে শিক্ষাটা দিয়েছে। বিএনপিও সেটা জানতো যে, যে পাপ তারা ১৯৯১-১৯৯৫ পর্যন্ত করেছে এখন সত্যিকারভাবে জনগনের মুখোমুখি হলে ভোট পাবেন না। যে কারনে তারা আওয়ামী লীগ, জাপা, জামাতের তত্বাবধায়ক আন্দোলনকে মানতে চাচ্ছিলেন না। পরে যখন মানলেন, মানতে বাধ্য হলেন, ফলাফল আপনাদের জানা আছে।

আজ দেখুন ঘটনাগুলো ঠিক একই। আওয়ামী লীগ ও তার জোট সরকার যদি ২০০৯-২০১৩ সাল পর্যন্ত কোন দুর্নীতি না করতো, টেন্ডারবাজী, খুন, দমননীতি, গ্রেফতার, বিরোধী দলের উপর নির্যাতন না করতো, হলমার্ক, শেয়ারবাজার, ডেসটিনির মত লুটপাটগুলো না করতো, পদ্মা সেতু গিলে না খেতো তাহলে কিন্তু তাদের তত্বাবধায়ক বাতিল করার দরকার হতো না। কিন্তু যেহেতু তারা এটা করবে বলেই ধরে নিয়েছিল এবং জানতো যে এরপর আর জনগনের মুখোমুখী দাঁড়ানো যাবে না, অথচ ক্ষমতা ধরে রাখতেই হবে সুতরাং তারা প্রথম সুযোগেই সংখ্যাগরিষ্ঠতার সুযোগে সংবিধানটা সংশোধন করে ও জনতার নিরপেক্ষ ও সত্যিকার রায় নেবার সুযোগটা বন্ধ করে দিল। যার প্রমান দেখুন এবারকার (২০১৪) নির্বাচনে ১৫৩টা সীটে তাদের কোন ভোটেরই দরকার হয় নাই, একটাও না। আর বাকী ১৪৭টা সীটে মাত্র পাঁচ ছয় পার্সেন্ট ভোট নিয়েও তারা সরকার গঠন করলো এবং আগামী পাঁচ বছরই থাকার চেষ্টা করবে বলে সদম্ভে ঘোষনা করেছে। যে কথাগুলো এখান বললাম, এগুলো স্বচ্ছ কাঁচের মত পরিস্কার, এইতো সেদিনের কথা। তারপরও প্রতিদিন এই বেগম খালেদা জিয়ার, শেখ হাসিনার গনতন্ত্রের ছবক আমাদের শুনতেই হবে। কারন টিভি খুললেই সবচেয় বড় বিনোদন বিগত তিন দশকে এগুলোই। মানুষ নাটক, সিরিয়াল বাদ দিয়ে এখন এগুলোই দেখে। মন মেজাজতো ভালো রাখতে হবে!














সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×